যাঁরা ধূমপান করেন, তাঁদের মধ্যে অনেকেই সেটা ছেড়ে দেওয়ার চিন্তা করেন। কেউ সফল হন, কেউ হতে পারেন না। যদি আপনি সত্যিই ধূমপান ছেড়ে দিতে চান, তাহলে আপনার জীবনে কিছু পরিবর্তন আনার চেষ্টায় সফল হতে হবে।
সিদ্ধান্তে অটল থাকুন
একটি নির্দিষ্ট তারিখ বা দিন নির্ধারণ করুন ধূমপান ছেড়ে দেওয়ার এবং সিদ্ধান্তে অটল থাকুন।
যৌক্তিক কারণ নির্ধারণ করুন
ধূমপান ছেড়ে দেওয়ার জন্য একটি যৌক্তিক কারণ নির্ধারণ করুন। হতে পারে আপনার অতি আপনজনদের ধূমপানের ক্ষতিকর ধোঁয়ার হাত থেকে বাঁচানো। কারণগুলোর একটি লিস্ট তৈরি করুন। যখনই আপনার ধূমপানের নেশা জাগবে, তখনই এই লিস্ট পড়ুন।
অধূমপায়ী বন্ধুদের সঙ্গে মিশুন
কোনো জায়গায় বেড়াতে গেলে কিংবা দূরে ভ্রমণে গেলে অধূমপায়ী বন্ধুদের সঙ্গে যান।
ঘরবাড়ি পরিষ্কার করুন
ধূমপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ঘরবাড়ি পরিষ্কার করুন। সরিয়ে ফেলুন লাইটার বা অ্যাশট্রে। রুমে ব্যবহার করুন সুগন্ধযুক্ত এয়ার ফ্রেশনার।
নিজেকে ব্যস্ত রাখুন
যখন আপনার ধূমপানের ইচ্ছা জাগবে, তখন আপনি প্রিয় বই পড়তে পারেন কিংবা প্রিয় মুভি দেখতে পারেন। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারেন। জগিং করতে পারেন। কাছাকাছি কোনো পার্কে হাঁটতে যেতে পারেন।
কাউন্সেলরের পরামর্শ
ধূমপান ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে তেমন বন্ধুদের সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে কাউন্সেলরের পরামর্শ নিন।
পুষ্টিকর খাবার
ধূমপান ছেড়ে দেওয়ার সময় পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন। যেমন ফলমূল, তাজা শাকসবজি, শস্যদানা, ডাল, বাদাম, দুধ, ডিম, মাছ, মুরগি ইত্যাদি।
সঞ্চয় করুন
ধূমপানের জন্য বরাদ্দকৃত টাকা জমিয়ে ফেলুন এবং তা দিয়ে নিজের পছন্দমতো জিনিস কিনুন।
একবার না পারিলে দেখো শতবার
অনেকে বারবার ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। হাল ছেড়ে দেবেন না। আবার টার্গেট নির্দিষ্ট করুন, আবার চেষ্টা করুন। আপনি সফল হবেনই।
মনে রাখবেন, ধূমপান ফুসফুসের ক্যানসারের অন্যতম কারণ। এ ছাড়া ধূমপায়ীরা ডায়াবেটিস, হৃদ্রোগ, স্ট্রোক, ফুসফুসের প্রদাহজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। ধূমপান বাদ দিয়েই এসব রোগ থেকে বেঁচে যেতে পারেন এবং পেতে পারেন সুস্থ জীবন।
লেখক: সহকারী অধ্যাপক, হরমোন ও ডায়াবেটিস বিভাগ, মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা

স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
২ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
২ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৩ দিন আগে
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ মাস। সুন্দরভাবে সিয়াম সাধনা করতে আগে থেকে মাসটি নিয়ে থাকে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে মাহে রমজানের খাওয়াদাওয়া। কীভাবে খাবার খেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই রোজা রাখা যাবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ।
৫ দিন আগে