
অব্যাহতভাবে আষাঢ়ের বৃষ্টি ঝরছে। আজ শনিবার দেশের আট বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত, ২৮২ মিলিমিটার রেকর্ড করা হয়েছে সিলেটে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী তিন দিন সারা দেশে এমন বৃষ্টির প্রবণতা থাকবে। টানা বৃষ্টির কারণে তাপমাত্রা থাকবে সহনীয় পর্যায়ে।
এ পরিস্থিতিতে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে গতকাল শুক্রবারই সিলেটের ৮০ শতাংশের বেশি পানিতে তলিয়ে গেছে। আজ সকাল থেকে টানা ভারী বর্ষণে বাকি অংশেও পানি উঠেছে। সুনামগঞ্জের প্রায় পুরোটাই তলিয়ে গেছে। বহু মানুষ হন্যে হয়ে আশ্রয় খুঁজছে। বন্যা দুর্গতদের উদ্ধারে নেমেছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও নৌবাহিনী।
গতকাল শুক্রবার রাতে আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাভাবিক মৌসুমি কারণে এ সময় বৃষ্টি বেশি থাকে। এমন বৃষ্টিপাতের প্রবণতা ২১ জুলাই পর্যন্ত থাকবে। এ সময় সিলেট ও চট্টগ্রাম এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টি হবে। পরে কিছুটা কমে আসবে।’
আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে এ সময় সিলেট ও চট্টগ্রামে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময় ঢাকায় ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর সিলেটে ২৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সীতাকুণ্ডে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশের দিনের ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

অল্প কিছুক্ষণ জোরে বৃষ্টি হলেই হাঁটুপানি। কোথাও ঘণ্টার পর ঘণ্টা, কোথাও আবার দিনের পর দিন জমে থাকে সেই পানি। তবে পূর্ব রামপুরার জামতলার কমিশনার রোডের বাসিন্দাদের দুর্ভোগ শুধু বৃষ্টির পানিতে সীমাবদ্ধ নয়। আকাশে মেঘ না থাকলেও অনেক সময় ড্রেনের ময়লা পানি উপচে উঠে ডুবে যায় সড়ক।
৩ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, নিম্নচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও কিছুটা শক্তিশালী হতে পারে।
১৯ ঘণ্টা আগে
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় (১৭.৮° উত্তর অক্ষাংশ এবং ৮৭.৭° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।
১ দিন আগে
একসময় বিশ্বের সবচেয়ে বিরল পাখি হিসেবে পরিচিত ছিল নিউজিল্যান্ডের ব্ল্যাক রবিন। বিলুপ্তির দ্বার থেকে অসাধারণ এক সংরক্ষণ উদ্যোগের মাধ্যমে ফিরে আসা ছোট্ট এই পাখিটিই এবার জিতেছে নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য ইয়ার’ প্রতিযোগিতা।
১ দিন আগে