দেহের সৌন্দর্যবর্ধন কিংবা জন্মগত ত্রুটি সারানোসহ নানা কারণেই প্লাস্টিক সার্জারি করা হয়। প্লাস্টিক সার্জারি একটি শল্য চিকিৎসা। প্লাস্টিক কথাটি এসেছে গ্রিক শব্দ প্লাস্টিকোস থেকে। এর মানে হলো পরিবর্তন করা। একটা জিনিস যেটা শরীরে আছে, সেটা পরিবর্তন করে অন্য জায়গায় ব্যবহার করা। কিন্তু এই সার্জারির নাম প্লাস্টিক কীভাবে হলো চলুন জানা যাক।
যুক্তরাষ্ট্রের ওহাইওভিত্তিক প্লাস্টিক সার্জন ডা. ব্রায়ান ডর্নারের মতে, তাঁর কাজের ক্ষেত্র সম্পর্কে একটি ভুল ধারণা প্রচলিত আছে। বিশেষ করে এর নাম ও চিকিৎসাপদ্ধতি নিয়ে। তিনি বলেন, ‘অনেকে মনে করেন আমরা এটিকে প্লাস্টিক সার্জারি বলি, কারণ স্তন ইমপ্লান্টগুলো প্লাস্টিক থেকে তৈরি। আসলে এটি সিলিকন ইমপ্লান্ট ব্যবহার করে তৈরি করা হয় এবং স্যালাইন অথবা সিলিকন জেল দিয়ে পূর্ণ করা হয়।’
সবাই একমত না হলেও সিলিকনকে প্লাস্টিকের একটি প্রকার হিসেবে গণনা করা হয় বলেও জানান ডা. ব্রায়ান। এটি রাবার এবং প্লাস্টিকের মধ্যে একধরনের শংকর। তবে প্লাস্টিক সার্জারি শব্দটি স্তনে সিলিকন ইমপ্লান্টের উদ্ভাবনের কয়েক দশক আগে থেকে প্রচলিত।
প্লাস্টিক শব্দটি ল্যাটিন প্লাস্টিকাস ও গ্রিক প্লাস্টিকোস থেকে এসেছে। অভিধান অনুসারে যার অর্থ ‘নমনীয়, ছাঁচ নির্মাণের জন্য উপযুক্ত, বিভিন্ন আকার দিতে সক্ষম এমন’। ১৬ শতকের শেষ দিকে প্রথম ‘প্লাস্টিক’ শব্দটি প্রয়োগ করা হয়। অবশ্য, সে সময় প্লাস্টিক বলতে কাদামাটি বা মোম দিয়ে ছাঁচ নির্মাণ বা ভাস্কর্য শিল্পের কথা বলতেই এর প্রয়োগ করা হয়। প্লাস্টিক সার্জারি শব্দটির প্রথম লিখিত রেকর্ডটি মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটের ১৮৩৭ সালে, যেখানে এটিকে ‘সার্জারির একটি শাখা হিসেবে বর্ণনা করা হয়, যেটিতে সার্জন একজন প্রকৃত শিল্পী হয়ে ওঠেন।’
হাজার হাজার বছর ধরেই মানুষ সৌন্দর্যের পূজারি। সাত হাজার বছর আগে প্রাচীন মিসরে গ্রামবাসীর চোখের পাতায় রং ব্যবহার করা হতো। এ থেকেই কসমেটিক সার্জারির উৎপত্তি বলে প্রচলিত। দুই হাজার বছর আগে এই উপমহাদেশেই নাকের প্লাস্টিক সার্জারি করা হতো। উদাহরণস্বরূপ, মিসরে খ্রিষ্টপূর্ব প্রায় ১২ শতকে, রামসেস দ্বিতীয়র একটি পোস্টমর্টেম নোজ জব বা নাকের প্লাস্টিক সার্জারির সন্ধান পেয়েছিলেন।

যুক্তরাজ্যের রাজনীতিতে গত এক দশকে এক চরম অস্থির সময় পার হয়েছে। ডাউনিং স্ট্রিট থেকে একে একে বিদায় নিয়েছেন ছয়জন প্রধানমন্ত্রী। কিন্তু এই রাজনৈতিক পালাবদলের ঝড়ের মধ্যেও ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একটি আসন রয়েছে সম্পূর্ণ অপরিবর্তিত।
১৭ ঘণ্টা আগে
ঈশ্বরের কাছে মানুষ সাধারণত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, চাকরি, বিয়ে কিংবা সংসারের সুখ-শান্তির জন্য প্রার্থনা করে থাকে। কিন্তু ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরের দানবাক্সে পাওয়া গেছে সম্পূর্ণ বিপরীতধর্মী এবং এক ভীতিকর চিরকুট। ২০ রুপির একটি নোটের ওপর হাতে লেখা ওই চিরকুটে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে—
৪ দিন আগে
মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যই লাখো মানুষের হৃদয় জয় করেছে মার্লিন নামের একটি হাঁস। মাত্র দুই বছর বয়সী এই হাঁসকে এখন দেশটির ফুটবলপ্রেমীরা স্নেহভরে বিশ্বকাপের ‘তারকা সমর্থক’ হিসেবে গণ্য করছেন। এমনকি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও তাকে মেক্সিকোর ‘অ্যাম্বাসেডর’ বা দূত বলে...
৪ দিন আগে
ইয়েমেনে ‘স্পাইডারম্যান’ নামে পরিচিত এক দুঃসাহসী তরুণ আগ্নেয়গিরির জ্বালামুখে আরোহণের সময় নিচে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই খাড়া পাথুরে দেয়াল বেয়ে ওঠার সময় ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
৮ দিন আগে