বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর দুই বছর কেটে গেল। মৃত্যুর কারণ হিসেবে পুলিশ আত্মহত্যা বললেও বারবার প্রশ্ন উঠেছে তরুণ এই অভিনেতার মৃত্যু নিয়ে। তবু মেলেনি সঠিক উত্তর। সুশান্তের মৃত্যু এখনো রহস্যে মোড়া। জানা যায়নি মৃত্যুর প্রকৃত কারণ। আদৌ মিলবে কি না, তা-ও জানা নেই ভক্তদের।
২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজ ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৩৪ বছর বয়সী সুশান্তের মরদেহ। অভিনেতার মৃত্যুর কারণ অনুসন্ধানে তৎপর হয় মুম্বাই পুলিশ। এর পর বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের কাছে হস্তান্তরিত হয় সুশান্ত মৃত্যুর তদন্তভার। চলে একের পর এক জিজ্ঞাসাবাদ, খতিয়ে দেখা হয় প্রয়াত অভিনেতার নেট মাধ্যমের নানা অ্যাকাউন্ট। এভাবে দুই বছর পার হলেও মামলার অবস্থা অপরিবর্তিত। আপাতত এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে সিবিআই।
সুশান্তের মৃত্যুর জন্য প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারকে দায়ী করেছিলেন অভিনেতার পরিবার। গ্রেপ্তার হন রিয়া এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তী। উঠে আসে মাদক কাণ্ড। তবে সুশান্তের মৃত্যুতে কোনো অস্বাভাবিকতা খুঁজে পায়নি মুম্বাই পুলিশ। মৃত্যুর কারণ আত্মহত্যা বলে জানানো হয়। সুশান্তের আকস্মিক মৃত্যুর কারণ আরও খতিয়ে দেখার দায়িত্ব এখন সিবিআইয়ের।
এই সম্পর্কিত পড়ুন:

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৬ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৬ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
২০ ঘণ্টা আগে