ঢাকা: এক বছর ধরে বলিউডের যে দুই নায়িকা সবচেয়ে বেশি চর্চায় থেকেছেন, তাঁরা নিঃসন্দেহে রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখান্ডে ও রিয়া চক্রবর্তী। রিয়া সুশান্ত সিং রাজপুত মামলার মূল আসামিও। জীবদ্দশায় সুশান্ত কোনো দিনই রিয়াকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেননি, কিন্তু সুশান্তের মৃত্যুর পর রিয়া নিজেই গার্লফ্রেন্ড হওয়ার দাবি জানান। অন্যদিকে সুশান্ত-অঙ্কিতার প্রেমকাহিনি সবার জানা। সাত বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা, ২০১৬ সালে ভেঙে যায় এই ‘পবিত্র রিসতা’খ্যাত দুই তারকার প্রেম। ওই বছরই সুশান্তের সঙ্গে পরিচয় রিয়া চক্রবর্তীর।
এবার শোনা যাচ্ছে এক ছাদের নিচে থাকতে পারেন রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে। বিগ বসের ১৫ নম্বর সিজনের জন্য নাকি অফার করা হয়েছে। এক বাড়িতে থেকে কি মুখোমুখি হবেন সুশান্তের দুই সাবেক বান্ধবী? পুরোটাই নির্ভর করছে রিয়া ও অঙ্কিতার সিদ্ধান্তের ওপর।
সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন অঙ্কিতা। সরাসরি রিয়া চক্রবর্তীর দিকে আঙুল না তুললেও সুশান্তকে নিয়ে রিয়ার একাধিক দাবি মিথ্যা বলে প্রকাশ্যে জানিয়েছেন অঙ্কিতা। অন্যদিকে অঙ্কিতা ‘সুশান্তের বিধবা’ সাজার চেষ্টা করছেন, এমন বাক্যবাণে অঙ্কিতা লোখান্ডেকে সরাসরি বিঁধেছেন রিয়া চক্রবর্তী। পিছিয়ে থাকেননি রিয়ার বান্ধবী শিবানি দাণ্ডেকরসহ আরও অনেকে। তর্ক-বিতর্কে ভরপুর শো-তে এই দুই বিতর্কিত ব্যক্তিত্ব এন্ট্রি নিলে টিআরপি যে বাড়বে তা নিয়ে দ্বিমত নেই।
অঙ্কিতা, রিয়া ছাড়া এই সিজনে দেখা যেতে পারে নেহা মারদা, জেনিফার উইনগেট, নাগিন খ্যাত আদা খান, দিশা পারমার, দিশা ভাকানি, সুরভি চন্দা, তেজস্বী প্রকাশ ও ইন্ডিয়ান আইডল ১–এর বিজয়ী অভিজিৎ সাওয়ান্তকে।
গত বছর বিগ বসের ট্রফি উঠেছিল রুবিনা দিলায়েকের হাতে, পাশাপাশি লাইমলাইট কেড়েছিলেন রাহুল বৈদ্য ও রাখি সাওয়ান্ত। তবে বিগ বস সিজন ১৩–এর সাফল্য রিপিট করতে ব্যর্থ হন রাহুল-রুবিনারা।
‘সিধনাজ’ জুটিকে ছুঁতে পারেনি কেউই, ১৫ নম্বর সিজনে অবশ্য রোম্যান্স নয়, রিয়া-অঙ্কিতাকেই তুরুপের তাস হিসেবে দেখছেন নির্মাতারা।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৮ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৮ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১ দিন আগে