টানা বৃষ্টিতে ভাসছে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সাজানো মঞ্চ ও মাঠ, ভেস্তে যেতে পারে ‘কোক স্টুডিও বাংলা কনসার্ট’। গতকাল দুপুরে এমনটাই আশঙ্কা করছিলেন আয়োজকেরা। দুপুর ১টা ৩০ মিনিটে দর্শকদের মাঠে প্রবেশের জন্য গেট খুলে দেওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য বিকেল পর্যন্ত গেট খোলা যায়নি। বিকাল ৪টা বাজে। তখনও ঝরছিলো বৃষ্টি। ঘোষণা আসে বছরের সবচেয়ে আলোচিত ওপেন এয়ার কনসার্টটি স্থগিত হয়েছে। ঘণ্টা না যেতেই সিদ্ধান্ত বদল। আবার ঘোষণা আসে, কনসার্ট হবে, তবে শুরু হবে রাত ৮টায়।
অপেক্ষার প্রহর শেষ রাত ৯টায় শুরু হয় কনসার্ট। মঞ্চে একঝাক শিল্পী নিয়ে হাজির অর্ণব। তালিকায় আছেন অদিত, সুনিধি নায়েক, পান্থ কানাই, শিরোনামহীনের ভোকাল তূর্য। বগা তালেব শুরু করলেন গগণ হরকরার ‘আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে’ দিয়ে।
অর্ণব গাইলেন ‘যদি তোর ডাক শুনে না কেউ আসে’ দিয়ে। মঞ্চে থাকা শিল্পীরা সমস্বরে কণ্ঠ মেলান তাঁর সঙ্গে। ফিউশনে ছিলো শিরোনামহীনের ‘হাসিমুখ’ গানটিও। এরপর কোক স্টুডিও বাংলায় প্রকাশ করা প্রথম গান ‘নাসেক নাসেক’ নিয়ে মঞ্চে আসেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
সাউন্ড নিয়ে বারবার অভিযোগ জানাচ্ছিলেন শিল্পীরা। দর্শকসারি থেকেও আসছিলো একই অভিযোগ। এরই মধ্যে মঞ্চে আসেন ঋতুরাজ ও নন্দিতা। কোক স্টুডিও বাংলার জন্য গেয়েছিলেন ‘বুলবুলি’। সেই গানই গাইলেন তাঁরা। তাঁদের পরিবেশনা শেষে মঞ্চে আসেন কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম এবং মিজান। দর্শক সারির উন্মাদনা যেন বেড়ে যায় বহুগুণ।
মমতাজ মঞ্চে উঠে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সমস্যা হয়েছে। কিন্তু তার মধ্যে আমরা অনুষ্ঠানটা করতে পারছি। আমরা সবাই আনন্দ করব। তার আগে সীতাকুন্ড ট্রাজেডিতে যারা মারা গিয়েছেন তাদের জন্য এক মিনিট নীরবতা পালন করব আমরা সবাই।’ পুরো একটা মিনিট স্টেডিয়ামজুড়ে নেমে আসে পিনপতন নীরবতা।
মমতাজ ও মিজান গেয়ে শোনান ‘প্রার্থনা’। তাঁদের পরিবেশনা শেষে মঞ্চে আসেন লালন ব্যান্ডের সুমি ও জালালি সেট। কোক স্টুডিও বাংলায় গাওয়া গানগুলোই গেয়েছেন শিল্পীরা। এরপর একে একে মঞ্চে আসেন তাহসান, নেমেসিস ব্যান্ড।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে