Ajker Patrika

বাংলায় আসছে ইরানি সিনেমা ‘কিংস্লেয়ার’

আপডেট : ০৮ জুন ২০২২, ২১: ৫৮
বাংলায় আসছে ইরানি সিনেমা ‘কিংস্লেয়ার’

একটি বদ্ধ হোটেল। তুষার ঝড়ে সেখানে আটকে আছে কয়েকজন মানুষ। আর একটি মৃতদেহ। ওই হোটেলে থাকা সবাইকে দায়ী করা হয় খুনের অপরাধে। সবাই লড়তে থাকে নিজেদের নির্দোষ প্রমাণ করতে। এখান থেকেই শুরু হয় নতুন গল্পের।

কীভাবে ধরা পড়বে আসল খুনি? কীভাবে তারা নিজেদের নির্দোষ প্রমাণ করবে? ভাহিদ আমিরখানী পরিচালিত ইরানি সিনেমা ‘কিংস্লেয়ার’-এর গল্পে জানা যাবে সবটা।

বৃহস্পতিবার রাত ৮টায় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। মাহনাজ আফসার, হাদি হেজাজিফার, মাজিদ সালেহি-সহ আরও অনেকে অভিনয় করেছেন ‘কিংস্লেয়ার’ সিনেমায়।

ইরানি সিনেমা ‘কিংস্লেয়ার’ ২০১৯ সালে মুক্তি পর বেশ আলোচনায় এসেছিল। চরকিতে ‘কিংস্লেয়ার’-সহ দেখা যাচ্ছে বাংলায় ডাব করা পিগ জেনে, জিরো ফ্লোর, মিরাকেল ইন সেল নং ৭-এর মতো বিদেশি ভাষার সিনেমাগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র

জুলাই সনদ আদেশ ম্যাসকুলিন না ফেমিনিন জেন্ডার, আমি জানি না: সালাহউদ্দিন

নিহত হওয়ার গুঞ্জন উড়িয়ে নেতানিয়াহু বললেন, যুদ্ধ এখনো শেষ হয়নি

ভিকারুননিসার ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এনসিপি-বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতি

তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত