ভারতজুড়ে অধিকাংশ মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরও দেশটিতে আবারও বাড়তে সংক্রমণ। আজ মঙ্গলবার ভারতজুড়ে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭১৪ জন। এবং নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
গত সোমবারের তুলনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা কিছুটা কমলেও উদ্বেগ কমেনি। উদ্বেগ সবচেয়ে বেশি মহারাষ্ট্র ও কেরালায়। রাজ্য দুটিতে প্রতিদিন দেড় হাজারেরও বেশি আক্রান্ত হচ্ছেন। তবে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখনো স্বাভাবিক। মাত্র ৫৩ জন নতুন করে সংক্রমিত হয়েছে করোনায়।
করোনাভাইরাস পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় দিল্লি ও মহারাষ্ট্রে নতুন করে সতর্কতা জারি হয়েছে। দুটি রাজ্যেই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্যের কর্তৃপক্ষ।
রাজনীতিবিদ সোনিয়া গান্ধী-প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে বলিউডের শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আদিত্য রায় কাপুর, কার্তিক আরিয়ানসহ আরও অনেকেই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্যগুলোকে নতুন করে সতর্ক করে দিয়ে নতুন করে টিকা দেওয়াকেই সমাধান হিসেবে উল্লেখ করেছেন।
সরকারি তথ্য অনুযায়ী ভারতে এখন পর্যন্ত ১৯৪ কোটি ৩০ লাখ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে, এক ডোজ টিকা নিয়েছেন ৯১ কোটি ৭০ লাখ মানুষ এবং দুটি ডোজ নিয়েছেন ৮৩ কোটি ১২০ লাখ ভারতীয়।

২৫০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়ায় পা রেখেই বারে ছুটে যাননি মার্কিন নৌবাহিনীর প্রায় ৫ হাজার নাবিক। বরং তাঁদের বেশির ভাগকেই দেখা গেছে শপিংমলে কেনাকাটা করতে। দীর্ঘদিন একটি ধূসর ইস্পাতের যুদ্ধজাহাজে বন্দী জীবন কাটানোর পর সাধারণ জীবনের স্বাদ পেতেই যেন কেনাকাটাকে...
১ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারত যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহার সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা বলেন।
২ ঘণ্টা আগে
মালয়েশিয়ার একটি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত টয়লেটের স্যানিটারি বিন থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের আইনসভা এমন একটি আইন পাস করেছে, যার আওতায় সন্ত্রাসবাদ-সংক্রান্ত মামলার বিচার প্রায় সম্পূর্ণ গোপনে করা যাবে। বিচারক, সরকারি কৌঁসুলি, পুলিশ কর্মকর্তা, সাক্ষী এমনকি আসামিপক্ষের আইনজীবীর পরিচয়ও গোপন রাখার সুযোগ থাকছে নতুন আইনে।
৪ ঘণ্টা আগে