আগামীকাল প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ বাহরাইন। এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ তুর্কমেনিস্তান ও মালয়েশিয়াও র্যাঙ্কিংয়ে এগিয়ে বড় ব্যবধানে। গ্রুপের চার দলের মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা দল বাংলাদেশের গুরুত্ব তাই রক্ষণেই।
র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে দারুণ এক ড্রয়ের পেছনে মূল অবদানটা ছিল রক্ষণের। সেই ম্যাচেও সুযোগ ছিল গোলের। র্যাঙ্কিংয়ের ৯৯ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষেও নিজেদের রক্ষণ মজবুত রেখে কীভাবে যাওয়া যায়, গতকাল মালয়েশিয়ার বুকেট জলিল স্টেডিয়ামে সে সবই রপ্ত করার চেষ্টা করেছেন ফুটবলাররা।
বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় দলের মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ বলেছেন, ‘বাহরাইনের বিপক্ষে কীভাবে রক্ষণ সামলাব, সেটা নিয়েই কাজ করেছি। আমাদের রক্ষণ থেকে কীভাবে আক্রমণে যাব, কীভাবে বিল্ড-আপ করব, সেগুলো নিয়েই কাজ করছি।’
সহকারী কোচ মাসুদ কায়সার বলেছেন, ‘বাহরাইন শক্ত প্রতিপক্ষ, ইন্দোনেশিয়া থেকেও ভালো দল। ওদের বিশ্লেষণ করেই আমরা অনুশীলন সাজিয়েছিলাম। আশা করছি বাহরাইনের সঙ্গে ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব।’

এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদকের অপেক্ষা দীর্ঘ। ১৯৮৬ সালে বক্সিংয়ে মোশাররফ হোসেন ব্রোঞ্জ জিতে শুরু করেছিলেন বাংলাদেশের পদকযাত্রা। এরপর কাবাডি ও ক্রিকেটে এসেছে আরও পদক। তবে ব্যক্তিগত ইভেন্টে সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র পদক। আর ২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট দল সোনা জিতে
৪ মিনিট আগে
ইমরানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেটিও উল্লেখ করেছেন আশরাফুল। তিনি বলেন, ‘সে পাকিস্তানে ভালো কিছু করতে চেয়েছিল। তার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, তা অমানবিক। সারা বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে, তা দেখুন। সবাই বলছে, এটি সঠিক কাজ নয়। আমি মনে করি, অন্তত তার জন্য কিছুটা স্বস
২৮ মিনিট আগে
দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য বাংলাদেশ। তাতে বিদায়ের দ্বারপ্রান্তেও চলে গেছে। এর আগে প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছেে হেরেছে ২–০ গোলে।রোববার ভারতের বিপক্ষে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। তবে আজ উজবেকিস্তানের বিপক্ষে ভারত ড্র করলে শেষ হয়ে যাবে বাংলাদেশের মূল পর্বে খেলার আশা।
২ ঘণ্টা আগে
আর্থিক ক্ষয়ক্ষতির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চাচ্ছেন না। ক্রিকেটারদের ‘ক্ষতিপূরণে’ এবার ম্যাচ ফি বাড়ানো হচ্ছে বলে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তামিম।
২ ঘণ্টা আগে