
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার এক ফায়ার সার্ভিস কর্মী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ফায়ার সার্ভিস কর্মী শফিউল ইসলাম (২২) দুই বছর ধরে কুমিরা ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তিনি উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের আবদুল মান্নান হোসেনের ছেলে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কুমিরা ফায়ার স্টেশন কর্মীদের সঙ্গে শফিউল ইসলামও উদ্ধার অভিযানে অংশ নেন। পরে অবস্থা আরও বেগতিক হলে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। তবে এখন পর্যন্ত শফিউল ইসলাম নিখোঁজ রয়েছেন। উল্লাপাড়ার বাসিন্দা নিখোঁজ শফিউল ইসলামের পরিবার এ ঘটনা শোনার পর ঢাকা ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টারসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সীতাকুণ্ডে শফিউল ইসলামকে খোঁজার জন্য অবস্থান করছে।
এ বিষয়ে শফিউল ইসলামের বাবা আবদুল মান্নানের সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা যায়, তাঁর ছেলের সন্ধানে তিনি বর্তমানে ফায়ার সার্ভিসের ঢাকা হেড কোয়ার্টার অফিসে অবস্থান করছেন। পরিবারের দুই সন্তানের মধ্যে শফিউল ইসলাম বড় এবং একমাত্র উপার্জনের উৎস। গত বছর শফিউল ইসলাম বিয়ে করেছেন। বর্তমানে তাঁর স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তিনি বলেন, ‘এই সময় যদি শফিউলের কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব।’ শফিউল ইসলামের বাবা আবদুল মান্নান তাঁতের কাজ করতেন। বর্তমানে অসুস্থতায় ভুগছেন বলেও জানান তিনি।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার জালাল উদ্দিন বলেন, ‘নিখোঁজের খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাঁর বাসায় খোঁজ খবর নেওয়ার জন্য যাওয়া হয়েছিল। শফিউলের পারিবারিক অবস্থা বেশি ভালো না। শফিউলের নিখোঁজে তাঁর পরিবার দিশেহারা হয়ে পড়েছে।’

বরিশালের মুলাদীতে ধানখেতে কাজ করার সময় ফিরোজ হাওলাদার (৪৪) নামে এক কৃষককে লোহার রড, হকিস্টিক, স্টাম্প ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর বাঁ পায়ের হাড় ভেঙে গেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার হওয়া নবজাতকসহ স্বামী-স্ত্রীর লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত নাজমা বেগমের বড় বোন শাপলা ঘটনাস্থলে এসে তাঁদের পরিচয় নিশ্চিত করেছেন...
১৭ মিনিট আগে
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পালিয়ে যান আব্দুল মোমিন। আদালতে হাজিরার জন্য কারাগার থেকে কয়েকজন আসামির সঙ্গে তাঁকেও হাজতখানায় রাখা হয়েছিল।
১৯ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর-মৃর্ধাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
২২ মিনিট আগে