যেকোনো সেতু নির্মাণের ক্ষেত্রেই এতে চলাচলকারী যানবাহনের নিরাপত্তা ভীষণ গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তা নিশ্চিত করতে কোথাও ধাতব রেলিং দিয়েই কাজ সারা হয়। আবার কোথাও ব্যবহার করা হয় কংক্রিটের দেয়াল। বাড়তি নিরাপত্তার প্রয়োজন হলে সাধারণত কংক্রিটের দেয়ালকেই বেছে নেওয়া হয়, যাকে প্রকৌশলের ভাষায় প্যারাপেট ওয়াল বলে। পদ্মা সেতুতে এই প্যারাপেট ওয়াল ব্যবহার করা হয়েছে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ সেতুর দুপাশে এমন দেয়াল রয়েছে মোট ১২ হাজার ৩৯০ টি। সঙ্গে অবশ্য স্টিলের রেলিংও বসছে।পদ্মা সেতুর মূল কাঠামোর পাশাপাশি সেতুর ভায়াডাক্টেও এই প্যারাপেটওয়াল আছে। শুধু সেতুর সড়কপথেই নয়, নিচের রেললাইনের দুপাশেও একই ধরনের প্যারাপেট ওয়াল বসানো হয়েছে।
এ বিষয়ে পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (সেতু) আহম্মদ আহসান উল্লাহ মজুমদার বলেন, ‘যান চলাচলের নিরাপত্তা বেষ্টনীর পাশাপাশি সেতুর প্যারাপেট ওয়ালে দুই ধরনের কাজ হচ্ছে। পুরো সেতুতে যে সড়কবাতি বসানো হয়েছে, সেগুলো এই প্যারাপেট ওয়ালের পাশেই বসানো হয়েছে। তা ছাড়া বর্তমানে এই দেয়ালের ওপর স্টিলের রেলিং বসানোর কাজ চলমান আছে। কাজটি অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জাহাজে রেলিংয়ের সরঞ্জাম আসতে দেরি হয়েছে। এই কাজও ১৫ জুনের মধ্যে শেষ হবে। অ্যালুমিনিয়ামের তৈরি প্রতিটি ৬ মিটার দৈর্ঘ্যের এই রেলিং আনা হয়েছে ব্রিটেন থেকে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
প্রকল্প সূত্রে জানা গেছে, সেতুর সড়কপথের সব ধরনের যান চলাচলের জন্য ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হয়েছে। আর নিচের অংশ দিয়ে চলাচল করবে ট্রেন। ওই অংশে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসানো হয়েছে। তা ছাড়া সেতুর নিচের অংশে একটি হাঁটার পথও আছে। দরকারে রেললাইন যাতে মেরামত করা যায়, সে জন্যই এই হাঁটাপথ রাখা হয়েছে।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ ঘণ্টা আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫