
‘যমুনা সেতুর সময় যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, সে সময় আওয়ামী লীগ তিন দিনব্যাপী হরতাল দিয়েছিল। কিন্তু পদ্মা সেতুর ব্যাপারে বিএনপি কোনো হরতাল, বাধা বা আন্দোলন করে নাই। এবং পদ্মা সেতু উদ্বোধনে বিএনপির পক্ষ থেকে কোনো বাধা নাই।’ এমনটা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে শ্রমিক নিহতের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শ্রমিক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে পদ্মা সেতুই একমাত্র সমস্যা নয়, আরও হাজারো সমস্যা আছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজকে পদ্মা সেতু হয়েছে, এর বিরুদ্ধে একটা মানুষও নাই। কিন্তু পদ্মা সেতুকে কেন্দ্র করে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, সেটা মানুষের জানার অধিকার রয়েছে। এই দুর্নীতির টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার দাবি জনগণ করতেই পারে। কোটি কোটি টাকা যদি বিদেশে পাচার হয়, কোন কোন খাত থেকে এই টাকা লুটপাট হয়েছে তা আমরা কেন জানতে পারব না?’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আজকে রাষ্ট্রীয় কোষাগার শূন্য। আবার তারা তেল-গ্যাসের দাম বাড়াবে। তার মধ্য দিয়ে মানুষের পকেট এমনিই ফাঁকা হয়ে যাবে।’
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনটি আয়োজিত হয়।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশাচালকদের ওপর নৈরাজ্য ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তির বিশেষায়িত ইউনিট জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি। একই সঙ্গে রিকশাশ্রমিকদের জন্য বিমা, বার্ধক্য ভাতাসহ সাত দফা দাবি তুলে ধরেছে এনসিপি সংশ্লিষ্ট সংগঠনটি।
১ ঘণ্টা আগে
‘সংসদের ভেতরে ও বাইরে দেশের ও জনগণের স্বার্থে সব ভালো কাজে আমরা সরকারকে সহযোগিতা করব এবং সরকারের জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। সেটি হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। আমরা রাজপথের সব আন্দোলনই অহিংস করতে চাই।’
২ ঘণ্টা আগে
সিঙ্গাপুর ও মালয়েশিয়া চিকিৎসা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ (২ সেপ্টেম্বর)। রাত ৯টায় বাংলাদেশ বিমানে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তাঁর।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের দূরত্ব দিন দিন বাড়ছে। সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে দুই পক্ষে বাহাস হচ্ছে প্রায়শ। বিরোধীদের ওয়াকআউটের ঘটনাও ঘন ঘন ঘটছে।
১৩ ঘণ্টা আগে