গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকায় পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের উত্তর দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জয়দেবপুর রেলস্টেশনে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকামুখী লেনে ময়মনসিংহ, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে জয়দেবপুরের রাজবাড়ি থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে আটকা পড়েছে শত শত গণপরিবহন। তবে বিকেল ৫টা পর্যন্ত এই লাইনে কোনো ট্রেন নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, বিকেল ৫টার আগে উদ্ধারকারী দলের সদস্যরা দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করতে পারবেন কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. রেজাউল করিম বলেন, একটি তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকারী দল এসে ট্রেন চলাচলের জন্য লাইন স্বাভাবিক করবে।
স্টেশন মাস্টার আরও বলেন, আজ বিকেল ৫টার আগে এই লাইনে কোনো ট্রেন নেই। আশা করছি, বিকেল ৫টার আগেই দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করা হবে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় লোকজন তাঁকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এ সময় তাঁর দুই সহযোগী পালিয়ে যান।
১০ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের কাকজিনগর গ্রামে প্রায় ১০০ বছরের পুরোনো চলাচলের পথে গেট নির্মাণ করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ১৮টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রশাসনের পরিদর্শনের পরও রাস্তা বন্ধ থাকায় ভুক্তভোগীরা দ্রুত সমাধান দাবি করেছেন।
১৮ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চোরাই পথে ভারত থেকে আনা ৫৫টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ ও বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) যৌথ দল। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন জব্দ করা হয়।
২৮ মিনিট আগে
বনানী মহাখালী মধ্যপাড়া এলাকায় তাদের নিজেদের বাড়ি। তাঁর বাবার নাম মো. শাহজাহান গাজী। বর্তমানে রাতুল স্ত্রীকে নিয়ে বাড্ডা বেড়াইদ এলাকায় থাকতেন। তিনি যমুনা ফিউচার পার্ক মার্কেটে একটি কাপড়ের দোকানে কাজ করতেন...
৩১ মিনিট আগে