মার্কিন নাগরিকদের উচিত একটি যুক্তিসংগত আগ্নেয়াস্ত্র আইন তৈরি করতে কংগ্রেসকে বাধ্য করা। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ২১ জনের মৃত্যুর প্রসঙ্গ টেনে এ কথা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে জো বাইডেন বলেন, ‘জাতি হিসেবে আমাদের আমাদের জানতে হবে, ঈশ্বরের নামে আগ্নেয়াস্ত্র আইনের বিষয়ে কখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জানতে হবে কখন সাহস প্রদর্শন করতে হবে।’
এর আগে, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশুসহ ২১ জনের মৃত্যু হয়। এই ঘটনার মাত্র ১০ দিন আগে নিউইয়র্কের একটি সুপার মার্কেটে বন্দুকধারীদের হামলায় ১০ জনের মৃত্যু হয়। সম্প্রতি দেশটিতে বৈধ ও অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বিনা কারণে গুলি ছুড়ে মানুষকে হতাহত করার বিষয়টি নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।
এমন ঘটনার পুনরাবৃত্তিতে বিরক্তি এবং ক্ষোভ প্রকাশ করে বাইডেন বলেন, ‘এমন ঘটনায় আমি ক্লান্ত, অসুস্থ। আমাকে দয়া করে বলবেন না যে—এমন ঘটনার কোনো প্রভাব আমাদের সমাজে নেই।’
বাইডেন আরও বলেন, ‘আমি যখন প্রেসিডেন্ট হয়েছিলাম, তখন আশা করেছিলাম এমন কোনো পরিস্থিতির মুখোমুখো হতে হবে না।’
স্থানীয় পুলিশ জানিয়েছে, ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস একাই এ হামলা চালিয়েছিলেন। তবে কেন হামলা চালিয়েছিলেন তা এখনো জানা যায়নি। এ ঘটনায় নিহত শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে। পুলিশ বলছে, তাঁর হাতে একটি বন্দুক ও একটি রাইফেল ছিল। মঙ্গলবার সকালে যখন গুলির ঘটনা শুরু হয়, তখন কাছাকাছি টহলরত বর্ডার পেট্রল কর্মকর্তারা স্কুলটিতে প্রবেশ করে ব্যারিকেডের পেছনে থাকা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনঃউন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে চলা সাত মাসব্যাপী বিস্তৃত যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
২ ঘণ্টা আগে
অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১২ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
১২ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১৩ ঘণ্টা আগে