গরমে ত্বকে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এ সময় বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন, যেমন চুলকানি, র্যাশ, ত্বক ফুলে ওঠার মতো সমস্যা দেখা দেয়। এগুলো হলে ত্বক চুলকাতে থাকে। চুলকানি দূর করতে কিছু ঘরোয়া উপায় মেনে চলতে পারেন।
যেসব উপাদানে যেভাবে চুলকানি দূর করবেন
তুলসীপাতা: কয়েকটি তুলসীপাতার রসের সঙ্গে সমপরিমাণ নারকেল তেল মিশিয়ে ত্বকে মালিশ করুন। এটি আপনাকে চুলকানির সমস্যাসহ অন্যান্য ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি দেবে।
চন্দন কাঠের ব্যবহার: চন্দন যেমন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, তেমনি এটি চুলকানিও দূর করে। যাঁদের চুলকানি রয়েছে, তাঁরা আক্রান্ত স্থানে চন্দনের পেস্ট লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।
নিমপাতা: চুলকানি থেকে বাঁচতে আক্রান্ত স্থানে নিমপাতার পেস্ট লাগান। এই প্রাকৃতিক উপাদানটি চুলকানির বিরুদ্ধে কার্যকর একটি দাওয়াই।
অ্যালোভেরা জেল: চুলকানি ও অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি পেতে অ্যালোভেরা জেল চুলকানির জায়গায় ৩০ মিনিটের মতো লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
সূত্র: বোল্ড স্কাই

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১০ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫