নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও সরকারবিরোধী বিক্ষোভের মুখে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছে শ্রীলঙ্কা। জরুরি অবস্থা জারির দুই সপ্তাহ পর শনিবার থেকে তা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে গত ৬ মে মধ্যরাত থেকে দেশটিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। অর্থনৈতিক সংকটের কারণে দেশজুড়ে চলা ক্রমবর্ধমান সরকারবিরোধী বিক্ষোভের মাঝে এক মাসের মধ্যে দ্বিতীয়বার জরুরি অবস্থা জারি করেছিলেন তিনি।
প্রেসিডেন্টের কার্যালয় বিষয়ক সচিবালয়ের বরাত দিয়ে শ্রীলঙ্কান গণমাধ্যম হিরু নিউজ জানায়, দ্বীপরাষ্ট্রটির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটায় জরুরি অবস্থা তুলে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।
জরুরি অবস্থা জারির মাধ্যমে দেশটির পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে নির্বিচারে গ্রেপ্তার ও আটকের ক্ষমতা দেওয়া হয়েছিল। দেশটিতে বর্তমান প্রেসিডেন্ট রাজাপক্ষের পদত্যাগের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরে টানা আন্দোলন করে আসছেন বিক্ষুব্ধ জনগণ।
রাজাপক্ষের পদত্যাগের দাবিতে সরকারের সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষের পর গত সপ্তাহে শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন ৯ জন মন্ত্রী নিয়োগ করা হয়েছে।
এদিকে দেশটির ৭০ বছরের বেশি সময়ের ইতিহাসে প্রথমবারের মতো ঋণখেলাপি হয়েছে শ্রীলঙ্কা। মারাত্মক আর্থিক সংকটে পড়ে ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটি।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ঋণের সুদ বাবদ ৭ কোটি ৮০ লাখ ডলারের কিস্তি পরিশোধে ৩০ দিন অতিরিক্ত সময় পেয়েছিল কলম্বো। গত বুধবার সেই সময় শেষ হলেও ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে দেশটির সরকার। বর্ধিত সময়সীমা শেষ হলে দেশটিকে আনুষ্ঠানিকভাবে ঋণখেলাপি ঘোষণা করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া শুভেচ্ছাবার্তার জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
৬ ঘণ্টা আগে
বিদেশি শিক্ষার্থীদের পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। নতুন নিয়মে অধিকাংশ শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে স্বামী বা স্ত্রী, সঙ্গী ও সন্তানসহ ‘সেকেন্ডারি অ্যাপ্লিক্যান্ট’ হিসেবে পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগ থাকছে না।
৬ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্রুত সামরিক অগ্রযাত্রা তাদের স্থানীয় একটি পাহাড়ি মিলিশিয়া থেকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে পরিণত করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে তাদের সাম্প্রতিক অগ্রগতি লোহিত সাগরের জাহাজ চলাচল, সৌদি আরবের তেল রপ্তানি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন...
৯ ঘণ্টা আগে
সিরিয়ায় নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টাইসকে অপহরণ ছিল পূর্বপরিকল্পিত। এক মাসেরও বেশি সময় ধরে পরিকল্পনা করে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী তাঁকে অপহরণ করেছিল বলে বিবিসির দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে।
১০ ঘণ্টা আগে