
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির (৩৪) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক কলেজছাত্রী। মামলায় ওই ছাত্রী কাউন্সিলের বিরুদ্ধে তাঁকে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন। আজ সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ওই কলেজছাত্রী।
আদালতের বিচারক ইয়ারব হোসেন মামলাটি আমলে নিয়ে আগামী ১৬ জুনের মধ্যে বরিশালের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
রনি নগরীর ৫ নম্বর ওয়ার্ডের বৌবাজার এলাকার রফিকুল ইসলাম মনজুর ছেলে। বর্তমানে তিনি সিটি করপোরেশনের প্রভাবশালী কাউন্সিলর হিসেবে পরিচিত।
মামলার সূত্রে জানা গেছে, চার-পাঁচ মাস আগে সিটি কাউন্সিলর রনির সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই কলেজছাত্রীর। একপর্যায়ে রনি ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন। এমন সম্পর্ক সৃষ্টির পর কাউন্সিলর রনি প্রায়ই তরুণীকে তাঁর বাসায় যাওয়ার প্রস্তাব দিতেন। ৭ মে বিকেল ৪টায় রনি মোবাইল ফোনে ওই তরুণীকে বাসায় ডেকে আনেন। এরপর তিনি তাঁর নিজ বাসার দ্বিতীয়তলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেন। পরের দিনও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান কাউন্সিলর রনি।
এরপর ওই কলেজছাত্রী কাউন্সিলর রনিকে বিয়ের জন্য চাপ দেন। এ জন্য গত বৃহস্পতিবার রাতে বাসায় ডেকে নিয়ে কাউন্সিলর রনি তাঁকে মারধর করেন এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাঁর সঙ্গে সম্পর্কের সব প্রমাণ মুছে ফেলেন। এ বিষয়ে মুখ খুললে ভুক্তভোগীকে হত্যার হুমকিও দেন সিটি কাউন্সিলর রনি।
ভুক্তভোগীর আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান বলেন, আসামি সিটি করপোরেশনের প্রভাবশালী কাউন্সিলর হওয়ায় তাঁর মক্কেলকে হত্যার হুমকিও দিয়েছেন। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে নানা অপকৌশল চালাচ্ছেন। আদালত বাদীর আবেদন আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে কাউন্সিলর কেফায়েত হোসেন রনি বলেন, ‘একটি কুচক্রী মহল আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এই ঘটনা সাজিয়েছে। আমি ওই তরুণীকে চিনি না। আসন্ন সিটি নির্বাচনকে কেন্দ্র করে আমার প্রতিপক্ষরা এই মিথ্যা মামলার মাধ্যমে নাটক সাজিয়েছে।’

রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
১৯ দিন আগে
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬