টুইটার কেনা সাময়িকভাবে স্থগিত করেছেন ইলন মাস্ক। শুক্রবার মাস্ক জানিয়েছেন, ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্ট ইস্যুর কথা উল্লেখ করে চুক্তিটি সাময়িকভাবে স্থগিত করে দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এক টুইটে মাস্ক বলেছেন, ‘টুইটারের মোট ব্যবহারকারীর ৫ শতাংশেরও কম অ্যাকাউন্ট স্প্যাম বা ভুয়া। এমন হিসাব আমলে নিয়েই টুইটার কেনার চুক্তি অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।’
এর আগে চলতি মাসের শুরুতে প্রতিষ্ঠানটি ধারণা করেছিল যে ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্টগুলো টুইটারের দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের ৫ শতাংশেরও কম। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, মাস্কের সঙ্গে টুইটার বিক্রির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা অবধি তারা বেশ কয়েকটি ঝুঁকির সম্মুখীন হয়েছে। এর মধ্যে বিজ্ঞাপনদাতারা টুইটারে আরও বিনিয়োগ করবে কি না, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলা ইনকরপোরেটেড ও স্পেস এক্সের প্রধান মাস্ক এর আগে জানিয়েছিলেন, টুইটার কিনে নেওয়ার পর তাঁর অগ্রাধিকারভিত্তিক কাজগুলোর মধ্যে একটি হবে টুইটার থেকে স্প্যাম বট অপসারণ করা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা প্রতিষ্ঠান ছাড়ছেন। টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়াল গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। ওই দুই কর্মকর্তা টুইটারের ভোক্তা ও রাজস্ব বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন। টুইটারের ভোক্তা বিভাগের প্রধান কেভন বেকপুর ও রাজস্ব বিভাগের প্রধান ব্রুস ফ্যালক উভয়ই গত বৃহস্পতিবার নিজ নিজ টুইটে জানিয়েছেন, টুইটার ত্যাগের বিষয়টি তাঁদের নিজের নয়। বেকপুর তাঁর টুইটে এখনো পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন উল্লেখ করে লিখেছেন, ‘পরাগ আমাকে চলে যেতে বলেছিলেন। আমাকে তিনি বলেছেন যে তিনি টিমকে অন্য দিকে নিয়ে যেতে চান।’
এদিকে, ব্রুস ফ্যালক তাঁর টুইটে লিখেছেন, ‘স্পষ্ট করে বলতে চাই, আমিও (পরাগের হাতে) বরখাস্তের শিকার।’
২০২৩ সালের শেষ নাগাদ সাড়ে ৭ বিলিয়ন ডলার বার্ষিক রাজস্ব আয় এবং দৈনিক ৩১৫ মিলিয়ন ব্যবহারকারী আনার লক্ষ্য নির্ধারণ করেছিল টুইটার।

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
২ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৩ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
৩ দিন আগে