বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হিসেবে অবস্থান হারিয়েছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। তার পরিবর্তে শীর্ষস্থান দখল করেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো। আরামকো প্রায় দুই বছর পর অ্যাপলের কাছ থেকে শীর্ষস্থান পুনরুদ্ধার করল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
শেয়ারবাজারে বিনিয়োগকারীরা অ্যাপলের শেয়ার কেন বিক্রি করে দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে বিশ্লেষকেরা বলছেন, অ্যাপলের শেয়ারদর কমতে থাকায় বিনিয়োগকারীরা অ্যাপলের চেয়েও কম ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করার বিষয়টি বিবেচনা করছেন। এদিকে, বিটকয়েনসহ অন্যান্য প্রধান ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল অ্যাসেটের শেয়ারেরও তীব্র দরপতন অব্যাহত রয়েছে।
বুধবার নিউইয়র্কে অ্যাপলের শেয়ার ৫ শতাংশের বেশি কমেছে। এর ফলে স্টক মার্কেটে অ্যাপলের শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৩৭০ বিলিয়ন ডলার। বিপরীতে আরামকোর শেয়ারের নিট মূল্য প্রায় ২ হাজার ৪২০ বিলিয়ন ডলার। ২০২০ সালের পর এই প্রথম আবারও শীর্ষস্থানে উঠে এল আরামকো। অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় চলতি বছর জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য বেড়েছে।
এদিকে স্টক বিক্রি বন্ধের পর বছরের শুরু থেকে অ্যাপলের শেয়ারের মূল্য প্রায় ২০ শতাংশ কমেছে। বিগত ৪০ বছরের মধ্যে মার্কিন মুদ্রাস্ফীতি বেশি বেশি উচ্চতায় থাকার কারণে এই মূল্যহ্রাস ঘটেছে বলে ধারণা বিশ্লেষকদের। এর আগে জানুয়ারিতে অ্যাপল প্রথম কোম্পানি হিসেবে স্টক মার্কেটে শেয়ারের মূল্য ৩ হাজার বিলিয়ন ডলার অর্জন করে। বিশ্লেষকেরা বলছেন, কোভিড মহামারির সময় লকডাউন চলাকালীন বিশ্বের বৃহত্তম প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। সে সময় মাত্র ১৬ মাসের মধ্যেই স্টক মার্কেটে শেয়ারের মূল্য ২ হাজার বিলিয়ন ডলার থেকে ৩ হাজার বিলিয়ন ডলারে দাঁড়ায়।
তবে মহামারির পর দেশগুলো অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়া চালু করায় ২০২১ সাল থেকে জ্বালানির মূল্য বৃদ্ধি পেতে শুরু করে এবং এ বছর ইউক্রেনের যুদ্ধ জ্বালানির দাম আরও বৃদ্ধির দিকে ঠেলে দিয়েছে। আর জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে লাভবান হয়েছে আরামকো।
গত বছরের নভেম্বরে বিটকয়েনের শেয়ারের মূল্য সর্বোচ্চ উচ্চতায় পৌঁছার পর বিশ্বের বৃহত্তম ও সর্বাধিক পরিচিত ক্রিপ্টোকারেন্সি এখন পর্যন্ত তার শেয়ার মূল্যের প্রায় ৬০ শতাংশ হারিয়েছে। ইথার, ইথেরিয়াম ব্লক চেইন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ডিজিটাল মুদ্রাগুলোর দামও তীব্রভাবে পড়ে গেছে।

প্রযুক্তি দুনিয়ায় একজন ইঞ্জিনিয়ারের দক্ষতা বলতে আমরা সাধারণত বুঝি নির্দিষ্ট কোনো টেকনোলজি স্ট্যাকে তাঁর পারদর্শিতা। কেউ ব্যাকএন্ডে দক্ষ, কেউ ফ্রন্টএন্ডে, কেউ মোবাইল অ্যাপ্লিকেশনে, আবার কেউ এআই বা ডেভঅপসে। দীর্ঘদিন ধরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কাজের কাঠামোও অনেকটা এভাবেই গড়ে উঠেছে—প্রতিটি স্তরের জন্
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থার ভুল বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি একটি গোয়েন্দা তথ্যের কারণে চলতি বছরের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে একটি চীনা জাহাজে সামরিক অভিযান প্রায় চালাতে যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
২ দিন আগে
সাইবার নিরাপত্তা পরীক্ষার অংশ হিসেবে ইন্টারনেট ব্যবহার করে অন্যান্য প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের (হ্যাক) অভিযোগ উঠেছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনাই’-এর বিরুদ্ধে। গুগলের নিজস্ব কোনো এআই ব্যবস্থার স্বয়ংক্রিয়ভাবে...
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আগামী এক দশকের মধ্যে পৃথিবীর ৮৩০ কোটি মানুষকে নিশ্চিহ্ন করে দিতে পারে—প্রযুক্তি খাতেরই একদল বিশেষজ্ঞের এমন চরম সতর্কবার্তায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। তবে এই ভয়ংকর পূর্বাভাস কতটা বিজ্ঞানসম্মত আর কতটা অনুমাননির্ভর, তা নিয়ে প্রযুক্তিবিদ, কম্পিউটার বিজ্ঞানী...
৩ দিন আগে