বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে চেহারার অদ্ভুত সাদৃশ্য; নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। নাম তাঁর ইব্রাহিম কাদরি। হঠাৎ দেখলে যে কেউ ভড়কে যাবেন। ভেবে বসবেন ইনিই বুঝি কিং খান।
হিন্দুস্তান টাইমস জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন শাহরুখের মতো দেখতে এক ব্যক্তি। শাহরুখ খানের মতো দেখতে হওয়ায় তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এমনকি মাঝেমধ্যে স্থানীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হন।
হিউম্যানস অব বোম্বেকে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিম কাদরি বলেন, ‘আমি কখনোই নিজের চেহারার প্রতি খুব একটা মনোযোগ দিইনি। কিন্তু প্রায়ই পরিবার ও বন্ধুবান্ধবেরা বলত, আমি দেখতে শাহরুখ খানের মতো! আমার বাবা-মা এ জন্য বিশেষভাবে গর্বিত যে, তাঁরা এমন এক সন্তানের জন্ম দিয়েছেন, যার সঙ্গে ভারতের সুপারস্টারের চেহারার অদ্ভুত মিল রয়েছে।’
ইব্রাহিম আরও বলেন, একবার শাহরুখের একটি সিনেমা দেখার পর ভক্তরা তাঁর পিছু নিয়েছিল, সেলফি তুলেছিল। ওরা ইব্রাহিমকে শাহরুখ ভেবে ভুল করেছিল। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে। এরপর থেকে তাঁর ভেতরেও বলিউড বাদশাহ-ভাব জন্ম নেয়। শাহরুখের প্রশংসা করে তিনি বলেন, অভিনেতা বিনয়ী, দয়ালু এবং বড় মনের মানুষ।
ইনস্টাগ্রামে এরই মধ্যে বেশ ভক্ত জুটিয়েছেন ইব্রাহিম কাদরি। তাঁর অনুসারীর সংখ্যা লাখের বেশি। প্রায়ই তিনি ছবি ও ভিডিও আপলোড করেন। সেখানে শাহরুখ-ভক্তরাও তাঁকে প্রশংসায় ভাসান।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৬ ঘণ্টা আগে