সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় হাতি দেখতে গিয়ে মো. সুয়েব মিয়া নামের ৭ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। গত ২৭ এপ্রিলে নিখোঁজ শিশু সুয়েব। আজ শনিবার পর্যন্ত নিখোঁজের ৯ দিন হলেও শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় গত বুধবার নিখোঁজ শিশুর পালক মা মোছা. রহিমা খাতুন সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ সুয়েব মিয়া সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর উত্তর হাটি গ্রামের মো. মোবারক মিয়ার ছেলে। তবে বর্তমানে সুয়েব মিয়া সুবিদবাজারের মিয়া ফাজিল চিস্ত এলাকার আহাদ মিয়ার কলোনিতে পালক মায়ের সঙ্গে থাকত।
পুলিশ ও শিশুর পরিবারের সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বেলা দুইটার দিকে সুয়েব মিয়া হাতি দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তবে অনেক সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। পরে সুয়েব মিয়ার আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে গত বুধবার রহিমা খাতুন সিলেট কোতোয়ালি থানায় জিডি করেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘সাধারণ ডায়েরি হওয়ার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। ২৭ এপ্রিল দুপুরে ওই শিশুকে স্থানীয় লোকজন তাকে হাতির পেছনে দৌড়াতে দেখেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।’

বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকালে ওই পরিবারগুলোর পাশে ছুটে যান বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
২৩ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুতায়িত হয়ে আশরাফুল আলম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া এলাকার মৃত গঞ্জের আলী আকন্দের ছেলে। বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়নুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
২৫ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে আজ বুধবার বেলা ১১টার দিকে উৎপাদন বন্ধ হয়। সাড়ে ৮ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রুটি মেরামত শেষে ইউনিটটি আবার সচল হলে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
৩১ মিনিট আগে
হেরোইন পাচারের মামলায় রাজশাহীর তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার চন্দলিয়া কুমারপুর গ্রামের সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের সোহেল রানা ও বিদিরপুর গ্রামের আরিফুল ইসলাম সাগর।
৩৪ মিনিট আগে