
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দুর্নীতিবাজ ও খুনি তারেক জিয়ার নির্দেশে সুপরিকল্পিতভাবে আহসান উল্লাহ মাস্টার এমপিকে হত্যা করা হয়েছিল। গাজীপুরবাসী ও বাংলার মানুষ এই হত্যাকাণ্ড মেনে নিতে পারেনি। গাজীপুরবাসী সেদিন গাজীপুরকে অচল করে দিয়েছিল।’
প্রতিমন্ত্রী আজ শনিবার গাজীপুরের হায়দরাবাদে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।
২০০১-২০০৬ সাল ছিল বাংলাদেশে অন্ধকারের যুগ উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘সে সময় শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই সৃষ্টি করা হয়েছিল। এমপিদের হত্যা করা হয়েছে। গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তিনি বেঁচে আছেন। কিন্তু আইভি রহমানসহ ২৪টি তাজা প্রাণ সেদিন ঝরে পড়েছিল।’
আহসান উল্লাহ মাস্টারের স্বপ্ন শ্রমিক সমাজের অধিকার আজ বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মানমর্যাদা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর রক্ত বৃথা যায়নি। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কিন্তু হত্যাকারীরা নির্মূল হয়নি। তাদের নির্মূল করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বিএনপি দেশের উন্নয়নে খুশি হতে পারে না। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। বাংলার মানুষ বিএনপির রাজনীতিকে ঘৃণা করে, বাংলাদেশে তাদের রাজনীতি প্রতিষ্ঠিত হবে না।’
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর আগে প্রতিমন্ত্রী মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ ও তাহসিন স্থানীয় একখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
১৪ মিনিট আগে
চেকের মামলায় দণ্ডিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে বাউফল থানা-পুলিশ। আজাদ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন-অর-রশিদ খানের আপন ভাই।
১৮ মিনিট আগে
গতকাল বুধবার বিকেলে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। ধর্ষণের শিকার শিশুকে রক্তাক্ত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২১ মিনিট আগে
চাঁদপুরে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে কসাই নূর মোহাম্মদকে শ্বাসরোধে হত্যার দায়ে সুজন সরকারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য তিন আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে