Ajker Patrika

কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মৌচাক এলাকায় অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে মৌচাক এলাকায় অবস্থিত এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের বিভিন্ন কারখানা ছুটি দেওয়ার দাবিও জানান বিক্ষোভকারীরা। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানার ফটক লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মৌচাক এলাকায় অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মৌচাক এলাকায় অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। সেখানে শিল্প পুলিশের সদস্যরা রয়েছেন। তাঁরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত