Ajker Patrika

গাজীপুরে মাদকাসক্ত ছেলের পিটুনিতে প্রাণ গেল বাবার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১২: ১৩
গাজীপুরে মাদকাসক্ত ছেলের পিটুনিতে প্রাণ গেল বাবার
অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন ও নিহত আব্দুস সামাদ। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মো. আব্দুস সামাদ (৬০) নামের এক ব্যক্তিকে তাঁর মাদকাসক্ত ছেলে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন (৩৫) পলাতক রয়েছেন।

নিহত আব্দুস সামাদ তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া (সাপটালি) গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, ঘটনার আগের রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান আনোয়ার। একপর্যায়ে তিনি বাবার কাছে মাদক সেবনের টাকা চান। আব্দুস সামাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাবা তাঁকে শান্ত করার চেষ্টা করলে আনোয়ার ক্ষিপ্ত হয়ে তাঁর মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে আব্দুস সামাদের মৃত্যু হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত আনোয়ার হোসেন বাড়ি থেকে পালিয়ে যান। সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে শ্রীপুর থানা-পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে আব্দুস সামাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক আনোয়ারকে আটকে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত