আফগানিস্তানের তালেবান সরকার দেশটিতে নারীদের ড্রাইভিং লাইসেন্স না দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে দেশটির ট্রাফিক নিয়ন্ত্রক সংস্থা বলছে, এ ব্যাপারে তারা এখনো লিখিত নির্দেশনা পায়নি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানদের ক্ষমতা গ্রহণের আগে আফগানিস্তানের কাবুল, হেরাতসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে নারীদের প্রায়ই গাড়ি চালাতে দেখা যেত। তবে নতুন নির্দেশনার পর সম্ভবত আর নারীদের রাস্তায় গাড়ি চালাতে দেখা যাবে না।
হেরাতের ট্রাফিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রধান জান আগা আচাকজাই এএফপিকে বলেছেন, ‘নারী চালকদের লাইসেন্স না দিতে মৌখিকভাবে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে শহরে নারীদের গাড়ি চালানো বন্ধের ব্যাপারে কোনো নির্দেশ দেওয়া হয়নি।’
আদিলা আদিল নামের ২৯ বছর বয়সী এক নারী ড্রাইভিং প্রশিক্ষক এবং একটি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মালিক বলেছেন, ‘আমাদের পরবর্তী প্রজন্ম যেন তাদের মায়েদের মতো গাড়ি চালানোর সুযোগ না পায়, সেটাই নিশ্চিত করতে চায় তালেবানরা। তারা আমাদের বলেছে, আমরা যেন নারীদের ড্রাইভিং লাইসেন্স কিংবা ড্রাইভিং প্রশিক্ষণ না দিই।’
গত বছরের আগস্টে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করে তালেবানরা। তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে ১৯৯৬ ও ২০০১ সালের মতো কঠোর শাসক হবেন না তাঁরা। কিন্তু ক্ষমতা গ্রহণের পর তালেবানরা ক্রমাগত আফগানদের অধিকার সীমিত করছে। বিশেষ করে মেয়েদের স্কুলে যেতে বাধা এবং নারীদের চাকরিতে যেতে বাধা দিয়েছে।
আরেক আফগান নারী শাইমা ওয়াফা বলেছেন, ‘আমি একজন তালেবান গার্ডকে বলেছিলাম যে ট্যাক্সি ড্রাইভারের পাশে বসার চেয়ে নিজে গাড়ি চালানো আমার জন্য বেশি আরামদায়ক। আমার ভাই বা স্বামীর বাড়িতে ফেরার অপেক্ষা না করে আমি নিজেই গাড়ি চালিয়ে আমার পরিবারের অসুস্থ মানুষটিকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারি।’
নারীদের ড্রাইভিং লাইসেন্স না দেওয়ার বিষয়ে আফগানিস্তানের প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান নাইম আল-হক হাক্কানি বলেন, এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক আদেশ এখনো দেওয়া হয়নি।
এএফপি জানিয়েছে, তালেবান কর্তৃপক্ষ মাঝে মাঝে মৌখিক আদেশ জারি করে। তারা কোনো লিখিত ডিক্রি জারি করে না।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশগুলোর এক কূটনীতিক এবং এক মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, প্রস্তাবিত এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি অবিলম্বে কোনো টোল ছাড়াই খুলে দেওয়া হবে....
৩ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধের কট্টর সমালোচক ত্রিতা পার্সির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। মার্কিন কর্মকর্তাদের দেওয়া এবং ট্রাম্পপন্থী নিউজ আউটলেট ফ্রি–প্রেসের দেখা নথি অনুযায়ী, পার্সিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। পার্সি ইরান ও সুইডিশ—দুই দেশেরই নাগরিক।
৪ ঘণ্টা আগে
ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি-এসপি) নেতা শারদ পাওয়ারের সম্ভাব্য রাজনৈতিক অবস্থান। এই দুই নেতার কংগ্রেসে ফিরে যাওয়ার সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে তীব্র জল্পনা, যদিও দলীয় পর্যায়ে...
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানি নাগরিকসহ অন্যান্য অভিবাসীদে মধ্য আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে পাঠানোর পরিকল্পনা করছে। দেশটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। বিষয়টি সম্পর্কে জানেন এমন দুই আইনজীবী ও এক মার্কিন কর্মকর্তা...
৫ ঘণ্টা আগে