ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের একজন পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে। ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের একটি বৈঠকে এই অভিযোগ তোলা হয়েছে। বৈঠকে বেশ কয়েকজন ব্রিটিশ নারী এমপি যৌন হয়রানির ঘটনার কথা শোনান।
তবে অভিযুক্ত ওই ব্রিটিশ পার্লামেন্ট সদস্যের নাম এখনো প্রকাশ্যে আসেনি। তবে একজন নারী মন্ত্রী জানিয়েছেন, তিনি ওই পার্লামেন্ট সদস্যকে পর্নোগ্রাফি দেখতে দেখেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে এই ঘটনা ঘটে। একটি নির্বাচন কমিটির শুনানির সময় ঘটনাটি ঘটে।
ব্রিটিশ পার্লামেন্টের আরেকজন নারী পার্লামেন্ট সদস্য বলেছেন যে তিনি ও ব্যক্তিকে অন্য সময়ে পর্নোগ্রাফি দেখতে দেখেছেন। তখন এটির একটি ছবি তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তা করতে ব্যর্থ হন।
ব্রিটিশ কনজারভেটিভ পার্টি সদস্য পলিন ল্যাথাম বিবিসিকে বলেছেন, ওই বৈঠকে থাকা পার্লামেন্ট সদস্যরা এই ঘটনা শুনে বিস্মিত হয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে ওই পার্লামেন্ট সদস্যের তাঁর পদ হারাতে পারেন।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
৯ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
১০ ঘণ্টা আগে
ভারতে বিজেপির ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির আবহে নতুন এক বার্তা দিচ্ছে দেশটির জেন-জি প্রজন্ম। সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরের প্রতিবাদ থেকে শুরু করে ঐতিহাসিক জামা মসজিদের সিঁড়ি পর্যন্ত তরুণদের সম্মেলন নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর ত
১১ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ ছাড়ছে না একটি কুকুর। উদ্ধারকর্মীদের ধারণা, যে জায়গাটিকে কুকুরটি তার বাড়ি ও নিজের এলাকা হিসেবে চিনত, সেখানেই ফিরে ফিরে যাচ্ছে সে। হৃদয়স্পর্শী এই দৃশ্য এখন নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলি বাজারে মানুষের নজর কেড়েছে।
১১ ঘণ্টা আগে