ঈদ এলেই ধনী-গরিব নির্বিশেষে সবাই চেষ্টা করেন সামর্থ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে এবং প্রিয়জনকে উপহার দিতে। এ ক্ষেত্রে অনেক নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের আশ্রয়স্থল অলিগলির ছোট দোকান কিংবা ফুটপাতের মার্কেট। এই মানুষগুলো বিভিন্ন দোকানে ঘুরে বেড়াচ্ছেন, করছেন কেনাকাটা।
মৌলভীবাজার জেলা শহরের সেন্ট্রাল রোড়, কোর্ট রোড, পশ্চিম বাজারসহ কুসুমবাগ এলাকায় রয়েছে এমন অনেক দোকান। এই সময়ে এসব মার্কেটে ধুম পড়ে কেনাকাটার। কারণ এখানে পাওয়া যায় সাধ্যের মধ্যে প্রয়োজনীয় নানা রুচিসম্মত পোশাক।
সেন্ট্রাল রোডের চৌমহনা থেকে কুসুমবাগ পর্যন্ত বেশ কয়েকটি মার্কেটে গিয়ে দেখা যায়, ক্রেতাদের ভিড়। মার্কেটের ছোট প্রতিটি দোকানে তিন-পাঁচজন করে কেনাকাটা করছেন।
দোকানিরা জানান, অন্যবারের চেয়ে এবার ক্রেতা তুলনামূলক কম। তবে শিশুদের পোশাকের বিভিন্ন দোকানে কিছুটা ভিড়। দোকানগুলোতে বড়দের পাঞ্জাবি সর্বনিম্ন ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে। ছোটদের পাঞ্জাবি ১৫০ থেকে ৩০০, পায়জামা ২০০ থেকে ৪০০ টাকা। রয়েছে শিশুদের জামা ২০০ থেকে ৩০০ টাকা, ছেলেদের টি-শার্ট ২০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
সেন্ট্রাল রোডের বিক্রেতা ইয়ারিস আলী বলেন, ‘দুপুরে ও সন্ধ্যার পর ক্রেতার ভিড় হয়। যদিও অধিকাংশ ক্রেতা কেনাকাটা শুরু করেননি। আগামী তিন-চার দিনের মধ্যে মার্কেট পুরোদমে জমবে।’
দোকানমালিক ইয়াওর মিয়া বলেন, ‘এবার ঈদে নতুন ডিজাইনের পোশাক এসেছে। বড় অন্যান্য মার্কেটের তুলনায় আমাদের এখানে পণ্যের দাম কম। তাই ক্রেতারা ভিড় করছেন।’
রাজনগর উপজেলার কাওয়াদিঘি হাওর থেকে কেনাকাটা করতে আসা ছয়ফুল মিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ এত টাকা নাই। তাই ছোট দোকান থেকে কাপড় কিনি।’
কমলগঞ্জ থেকে আসা চা জনগোষ্ঠীর সদস্য খায়রুন বেগম বলেন, ‘বাচ্চার জন্য ঈদের কাপড় কিনতে এসেছি। যা রোজগার করি, কোনো রকম বেঁচে আছি। এখানে কম দামে পছন্দমতো কাপড় পাওয়া যায়।’
ক্রেতা সায়মন আলী বলেন, প্রতিবছর ছোট দোকানগুলোয় কেনাকাটা করি। তারা প্রথমে দাম একটু বেশি চায়। তবে দরকষাকষির পর সাধ্যের মধ্যে কেনাকাটা করা যায়।
সমাজকর্মী খালেদ হাসান বলেন, ‘মানুষের ব্যয় বেড়েছে, বাড়েনি আয়। নিত্যপণ্যের অধিক দামের কারণে দরিদ্র মানুষ নিষ্পেষিত হচ্ছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫