সুনামগঞ্জের জগন্নাথপুরের কুবাজপুর বাজার জামে মসজিদের সামনে গতকাল বুধবার স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক শিক্ষককে পিটিয়ে আহত করে কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় ওই শিক্ষকের ভাই শাহ আলম বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করে। আজ বৃহস্পতিবার ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন-মারজান মিয়া ও আনছার মিয়া।
পুলিশ ও এলাকাবাসী থেকে জানা যায়, কুবাজপুর সুন্নিয়া আলিম মাদ্রাসার শিক্ষক সামসুল হক কয়েক দিন আগে স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ পেয়ে ওই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র কুবাজপুর গ্রামের কবির মিয়ার ছেলে মারজান মিয়াকে শ্রেণি কক্ষে শাসন করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মারজান, মাহিদ, নোমান ও আনছারসহ কয়েকজন মিলে বুধবার সন্ধ্যায় শিক্ষককে একা পেয়ে পিটিয়ে আহত করে। পরে এলাকার লোকজন আহত শিক্ষককে জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এস আই) আব্দুস ছত্তার বলেন, ‘অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়েছে।’

ভোলার দৌলতখানে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে মমতাজ বেগম (৬০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
২৬ মিনিট আগে
চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ওই এলাকার আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইলে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হেলিম (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। আটক ব্যক্তি উপজেলার সিংরইল ইউনিয়নের বারপাড়া গ্রামের...
১ ঘণ্টা আগে
খুলনা নগরীতে চুরির অভিযোগে আজমল ওরফে আযম (২৩) নামের নর্দান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে তাঁকে মারধর করা হয়। পরে রাত দেড়টার দিকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে...
১ ঘণ্টা আগে