চীনের সাংহাই শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকারের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত এক দিনে সাংহাইতে ১৮ হাজার নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই উপসর্গহীন রোগী।
গত মার্চ থেকে এ পর্যন্ত সাংহাইতে ৪ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত সোমবার শহরটিতে প্রথমবারের মতো করোনায় মৃত্যু দেখা গেছে। এ পর্যন্ত সাংহাইতে করোনায় মারা গেছেন ২৫ জন। কর্তৃপক্ষ বলছে, বয়স্ক ব্যক্তিরা মারা গেছেন। মৃত্যুর কারণ অন্তর্নিহিত রোগ। মৃতদের মধ্যে বেশির ভাগই করোনার টিকা নেননি।
চীনের উহান শহরে ২০১৯ সালের নভেম্বরে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। তখন চীন জিরো টলারেন্স নীতিতে সফলভাবে করোনা নিয়ন্ত্রণ করে। কিন্তু এবার কঠোর লকডাউন সত্ত্বেও চীন করোনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। সাংহাইয়ের আড়াই কোটি বাসিন্দা গত মার্চ মাস থেকে কঠোর লকডাউনের আওতায় রয়েছে।

বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৪৩ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে