রানি দ্বিতীয় এলিজাবেথের ৯৬তম জন্মদিন আজ বৃহস্পতিবার। জন্মদিন উপলক্ষে আকাশে গুলি ছুড়ে রানিকে সম্মান জানানো হবে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমনটি জানিয়েছে।
তবে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার রানির জন্মদিনে তেমন কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন থাকবে না। আগামী জুনে রানির আনুষ্ঠানিক জন্মদিন এবং ক্ষমতায় আরোহণের প্লাটিনাম জয়ন্তী উদ্যাপনের জন্য এই বড় আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এবং রাজতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, যুক্তরাজ্যের রাজপরিবারের জন্য এটি একটি ঝামেলাপূর্ণ বছর ছিল।
উল্লেখ্য, বরাবরের মতোই রানি দুটি জন্মদিন উদ্যাপন করেন। তাঁর প্রকৃত জন্মদিন ২১ এপ্রিল এবং অফিশিয়াল জন্মদিন জুন মাসের দ্বিতীয় শনিবার।

বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৪৩ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে