সদ্যোজাত সন্তান হারিয়ে নিজের কষ্টের কথা জানিয়েছিলেন রোনালদো। বলেছেন, বাবা-মা হিসেবে এর চেয়ে বড় কষ্ট আর কিছু হয় না। রোনালদোর সেই কষ্টে সমব্যথী হওয়ার কথা জানিয়ে বার্তা দিয়েছেন তাঁর সতীর্থরাও।
সন্তান হারানোর শোকে নিমজ্জিত রোনালদোকে পাশে থাকার বার্তা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মার্কাস র্যাশফোর্ড ও দাভিদ দি হেয়াসহ অনেকেই। পাশাপাশি রোনালদোর বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদও সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছে।
এর আগে যমজ সন্তানের বাবা হওয়ার খবরটা আনন্দের সঙ্গে জানিয়েছিলেন রোনালদো নিজেই। তবে যমজ সন্তান লাভের আনন্দটা খুব বেশি সময় স্থায়ী হলো না রোনালদোর। জন্মের পর কন্যাসন্তান সুস্থ থাকলেও পুত্রকে হারান রোনালদো ও জর্জিনা। এই খবর জানিয়ে রোনালদো লেখেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সদ্যোজাত পুত্রসন্তান মারা গেছে। যেকোনো বাবা-মায়ের জন্য এটা সবচেয়ে বড় কষ্টের।’
রোনালদোর এই দুঃসময়ে তাঁকে সান্ত্বনা দিয়ে র্যাশফোর্ড লিখেছেন, ‘ভাই, তোমার আর জর্জিনার পাশে আছি। আমি খুবই দুঃখিত।’ রোনালদোর পোস্ট শেয়ার করে ভালোবেসে পাশে থাকার বার্তা দিয়েছেন ম্যানইউর গোলরক্ষক দি হেয়াও।
রোনালদোর সন্তান হারানোর খবরে দুঃখ প্রকাশ করে টুইট করেছেন ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার। তিনি লেখেন, ‘খুবই দুঃখের সংবাদ। তোমার এবং তোমার পরিবারের জন্য সমবেদনা রইল।’
রোনালদোকে বার্তা দিয়ে তাঁর ক্লাব ম্যানইউ লিখেছে, ‘তোমার বেদনা আমাদেরও বেদনা।’ রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, ‘আমাদের প্রিয় ক্রিস্টিয়ানো রোনালদো ও তার সঙ্গীর সন্তান হারানোর খবরে রিয়াল মাদ্রিদ, সভাপতি ও বোর্ড পরিচালকেরা শোকাহত।’ রোনালদোকে সমবেদনা জানিয়েছে প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার সিটিও।
ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কিত পড়ুন:

তবে আগের ম্যাচের তুলনায় একাদশে এনেছেন একটি পরিবর্তন। জাপান ম্যাচের জয়ের নায়ক গাব্রিয়েল মার্তিনেল্লিকে রাখা হয়েছে শুরুর একাদশে । যদিও তা অনুমিত ছিল। কারণ চোটে পড়েছেন লুকাস পাকেতা।
৩৬ মিনিট আগে
২৫ বছর বয়সী বালোগান চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন। ইতিমধ্যে তিন গোল করেছেন তিনি। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের আক্রমণের সবচেয়ে বড় ভরসা ছিলেন এই স্ট্রাইকার। তাই বেলজিয়ামের বিপক্ষে নকআউট ম্যাচের আগে তাঁকে ফিরে পাওয়া মাঠের হিসাবেও বড় স্বস্তি যুক্তরাষ্ট্রের জন্য। তবে মাঠের লড়াইয়ের আগেই ফিফার এই ব্যতি
১ ঘণ্টা আগে
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হেরে সফর শুরু করেছে বাংলাদেশ। আফ্রিকার দলটির বিপক্ষে ২৫ বছর পর টেস্টে ইনিংসে হারল বাংলাদেশ। লাল বলের সংস্করণ থেকে এবার আরেক সংস্করণে খেলতে নামার আগে ঘুরেফিরে আসছে সেই ভরাডুবির প্রসঙ্গ। যদিও মেহেদী হাসান মিরাজ এটা নিয়ে চিন্তিত নন।
৩ ঘণ্টা আগে
কেপ ভার্দের রাজধানী প্রাইয়া এখন উৎসবের নগরী। উৎসবটা বিশ্বকাপ জয়ের জন্য নয়; বরং আফ্রিকার দলটি বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে রূপকথার মতো যে পারফরম্যান্স উপহার দিয়েছে, তাতে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে হেরেও তাদের লড়াকু মানসিকতা দেখে অনেক কিংবদন্তি ফুটবলারদেরও রীতিমতো অবাক করে দি
৩ ঘণ্টা আগে