ক্রিস্টিয়ানো রোনালদোর প্রেমিকা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত জর্জিনা রদ্রিগেজ। তাঁর গল্পটা দোকান কর্মচারী থেকে কোটিপতি হওয়ার। এবার জানা গেল, রোনালদোর সঙ্গে দেখা হওয়ার আগে জর্জিনার থাকার জায়গা কেমন ছিল তাঁর বর্ণনাও।
ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে কদিনের মধ্যে মুক্তি পাবে জর্জিনার জীবন নিয়ে বানানো একটি ভিডিওচিত্র। যেখানে দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা থেকে রোনালদোর সঙ্গে পরিচয়সহ জীবনের নানা দিক তুলে ধরবেন তিনি। সেই ডকুমেন্টারির একটি জায়গায় রোনালদোর সঙ্গে পরিচয়ের আগে কেমন ঘরে থাকতেন তার বর্ণনাও দিয়েছেন জর্জিনা।
সামনে আসা ভিডিওচিত্রের সেই অংশে জর্জিনা বলেছেন, রোনালদোর সঙ্গে দেখা হওয়ার আগে মাসিক ২৫০ পাউন্ডের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। যেখানে ঘর ঠান্ডা বা গরম করার কোনো ব্যবস্থা ছিল না। যে কারণে শীতের সময় ঠান্ডায় কষ্ট পেতে হতো তাঁকে, আর গরমের সময় হতে হতো সিদ্ধ।
স্পেনের রাজধানী মাদ্রিদে নিজের শুরুর দিকের অভিজ্ঞতা নিয়ে জর্জিনা বলেন, ‘মাদ্রিদে আমার আগমনের অভিজ্ঞতা ছিল ভয়াবহ। আমি ২৫০ পাউন্ডের কাছাকাছি দামের সস্তা ফ্ল্যাটের খোঁজ করছিলাম। পরে একটি বাসায় উঠেছিলাম যেটি ছিল মূলত গুদাম ঘর। শীতের সময় ঘরটি ঠান্ডায় জমে যেত আর গরমের সময় চুলার মতো গরম হয়ে যেত। আমার জীবন বদলে যায় যেদিন রোনালদোর সঙ্গে দেখা হয় সেদিন থেকে।’

ম্যাচের শুরুতে ভিএআরের সহায়তায় পেনাল্টি পেয়ে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
৬ মিনিট আগে
রেফারি যখন শেষ বাঁশি বাজালেন, কিলিয়ান এমবাপ্পে তখন প্যারাগুয়ের গোলকিপার ওরলান্ডো গিলের সামনে দাঁড়িয়ে উদ্যাপন শুরু করেছেন। গিলকে যেন দেখিয়ে একটু বেশি উচ্ছ্বাস করলেন এমবাপ্পে। গিল তখন ফরাসি অধিনায়কের দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন সৌজন্য দেখিয়ে, এমবাপ্পে সেদিকে ভ্রুক্ষেপই করলেন না।
২৬ মিনিট আগে
বিশ্বকাপের নকআউট পর্বে কিছু ম্যাচ থাকে, যেগুলোর ফাইনালের আগেই ফাইনালের আবহ তৈরি হয়ে যায়। ডালাসে সোমবার (আজ) রাত ১টায় স্পেন ও পর্তুগালের শেষ আটে ওঠার লড়াইও তেমনই। একদিকে চার ম্যাচে একটিও গোল না খাওয়া স্পেন, অন্যদিকে নাটকীয়ভাবে ক্রোয়েশিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর পর্তুগাল।
২৯ মিনিট আগে
মায়ামির বে-ফ্রন্ট পার্ক সৈকতের ফ্যান জোন থেকে বেরিয়ে উবারে উঠতেই চালকের সিটের পেছনের স্ক্রিনে একটা জরিপ চোখে পড়ল। প্রশ্ন করা হয়েছে, আপনি কোনটাতে ভোট দেবেন—ফুটবল নাকি সকার? চোখ বুজে ‘ফুটবলে’ টিক দেওয়া হলো।
১ ঘণ্টা আগে