Ajker Patrika

ভুটান হারলেই সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ২২: ০৬
ভুটান হারলেই সেমিফাইনালে বাংলাদেশ
বাংলাদেশ জতীয় দল। ছবি: বাফুফে

সাফের সেমিফাইনালে ওঠার সমীকরণটা বাংলাদেশের জন্য সহজ হতে পারে। স্বাগতিকেরা মাঠে না নামলেও তাদের শেষ চারে ওঠার পথ তৈরি হবে শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচের ফল থেকে। রাত আটটায় দুই দলের লড়াইয়ে ভুটান জয় না পেলেই এক ম্যাচ হাতে রেখে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কার জন্য সমীকরণটা আরও সহজ। জিতলেই সেমিফাইনালে উঠবে তারা।

ভুটান-শ্রীলঙ্কা ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলেও বাংলাদেশের সেমিফাইনাল নিয়ে দুশ্চিন্তা থাকবে না। দুই ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট হবে এক। বাংলাদেশের তিন পয়েন্ট তখন তাদের ধরাছোঁয়ার বাইরে রাখবে। তবে এই ড্রয়ের পরও গ্রুপের রানার্সআপ হওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকবে ভুটানের।

সে জন্য ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে একাধিক গোলের ব্যবধানে জিততে হবে। তখন গোল ব্যবধানের হিসাবে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে দ্বিতীয় হওয়ার সুযোগ তৈরি হতে পারে ভুটানের।

তাই ভুটানের সামনে সমীকরণ পরিষ্কার জিততেই হবে। জয় পেলে বাংলাদেশের সমান তিন পয়েন্ট নিয়ে শেষ ম্যাচ পর্যন্ত সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পারবে তারা।

দিনের প্রথম ম্যাচে বেলা সাড়ে তিনটায় মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। দর্শকদের মাঠে টানতে আজকের দুই ম্যাচের টিকিটের দাম অর্ধেক কমিয়েছে টুর্নামেন্টের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান টিএসএ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত