ক্রিস্টিয়ানো রোনালদো যমজ সন্তানের বাবা হচ্ছেন - খবরটা আনন্দের সঙ্গে জানিয়েছিলেন তিনি নিজেই। তবে যমজ সন্তান লাভের আনন্দটা স্থায়ী হলো না রোনালদোর। সদ্য জন্মানো পুত্র সন্তান হারিয়েছেন রোনালদো ও জর্জিনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটা রোনালদো নিজেই দিয়েছেন। জানিয়েছেন, সন্তান হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছেন তাঁরা। তবে অন্য কন্যা সন্তানটি ভালো আছে বলে জানিয়েছেন তিনি।
সময়টা বেশ ভালোই কাটছিলো রোনালদোর। মাত্র দুদিন আগেই পেয়েছেন দারুণ এক হ্যাটট্রিক। সেই আনন্দ আরও বাড়তে পারত যমজ সন্তান লাভের আনন্দে। তবে দুই সন্তানের একজনকে হারিয়ে ভেঙে পড়েছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সদ্যোজাত পুত্র সন্তান মারা গেছে। যেকোনো বাবা-মায়ের জন্য এটা সবচেয়ে বড় কষ্টের। আমাদের সদ্যোজাত কন্যা সন্তানই আশা ও আনন্দ দিচ্ছে এই সময়টা পার করার।’
ডাক্তারদের ধন্যবাদ জানিয়ে রোনালদো আরও বলেন, ‘যত্ন নেওয়া ও পাশে থাকার জন্য ডাক্তারদের ধন্যবাদ। এই ক্ষতিতে আমরা বিধ্বস্ত। কঠিন সময়টাতে আমরা একা থাকতে চাইছি। আমাদের সন্তান, আমাদের দেবদূত, আমরা তোমাকে সব সময় ভালোবাসব।’
ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কিত পড়ুন:

ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
৯ মিনিট আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
৪০ মিনিট আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১৩ ঘণ্টা আগে