লম্বা সময় ধরে প্রেম করছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও মডেল জর্জিনা রদ্রিগেজ। তবে এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি তাঁরা।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স জর্জিনার জীবন নিয়ে একটি ডকুমেন্টারি নির্মাণ করেছে। সেই ডকুমেন্টারির ট্রেলারে রোনালদোর সঙ্গে বিয়ের ব্যাপারে মুখ খুলেছেন জর্জিনা। জানিয়েছেন, রোনালদোর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেতে উন্মুখ হয়ে আছেন তিনি। বিয়ে না করলেও রোনালদো ও জর্জিনার আলানা মার্টিনা নামের তিন বছর বয়সী একটি মেয়ে আছে। এ ছাড়া রোনালদোর অন্য তিন সন্তানের মায়ের দায়িত্বও পালন করছেন জর্জিনা।
২৭ বছর বয়সী জর্জিনা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নেটফ্লিক্সের সেই ডকুমেন্টারির ট্রেলার শেয়ার করেছেন। সেখানে রোনালদোর সঙ্গে বিয়ে নিয়ে করা এক প্রশ্নের জবাবে জর্জিনা বলেন, ‘এটা আমার ওপর নির্ভর করছে না। আশায় আছি…।’ এই ট্রেলারে পরিবারের সঙ্গে রোনালদোকে ফুটবল খেলতেও দেখা গেছে।
‘আই অ্যাম জর্জিনা’ নামের ডকুমেন্টারিটির ট্রেলার ছাড়া হলেও পুরো আয়োজনটি কবে দেখা যাবে, সে ব্যাপারে এখনো জানানো হয়নি।
সাধারণ দোকান কর্মচারী থেকে ক্রীড়া ও বিনোদন দুনিয়ার আলোচিত মুখ হয়ে ওঠা জর্জিনা ট্রেলারটি শেয়ার করে লিখেছেন, ‘অবশেষে আই অ্যাম জর্জিনা নামের ডকুমেন্টারিটির বিশেষ প্রিভিউ শেয়ার করতে পারছি। এটি শিগগিরই নেটফ্লিক্সে আসছে।’

ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
৯ মিনিট আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
৪০ মিনিট আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১৩ ঘণ্টা আগে