
দারুণ সাড়া ফেলেছে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের জীবনী নিয়ে বানানো ‘আই এম জর্জিনা’ নামের ডকু সিরিজটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে সিরিজের দ্বিতীয় পর্বও। ইতিমধ্যে দ্বিতীয় পর্ব নিয়ে নেটফ্লিক্সের সঙ্গে জর্জিনার চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। সানস্পোটর্সের সূত্রমতে, নতুন পর্বে দেখা যাবে রোনালদোর দ্বিতীয়বার ম্যানইউতে ফেরার গল্পও। পাশাপাশি থাকছে জর্জিনার যমজ সন্তান গর্ভধারণ করার প্রসঙ্গও।
সানস্পোর্টস বলছে, গত সপ্তাহ থেকে দ্বিতীয় পর্বের শুটিংও শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে একটি সূত্র বলেছে, ‘এই সিরিজের দ্বিতীয় পর্ব হওয়ার সম্ভাবনা সব সময় ছিল। কিন্তু প্রথমটি ভালো করার পর নেটফ্লিক্স অগ্রাধিকার দিয়ে এটিকে সামনে নিয়ে এসেছে।’
কী থাকবে সিরিজের দ্বিতীয় পর্বে, জানাতে গিয়ে সেই সূত্র সানকে বলেছে, ‘ইংল্যান্ডে তার নতুন জীবনের সঙ্গে যমজ সন্তান গর্ভধারণ করার বিষয়টিও এখানে থাকছে। জর্জিনা এটিকে দেখছে দারুণ একটি সুযোগ হিসেবে, যেখানে বিশ্বকে দেখিয়ে দেবে সে আসলে কেমন। পাশাপাশি কীভাবে রোনালদোর ভালোবাসা ও সমর্থনে তার জীবনকে বদলে যাওয়ার বিষয়টিও এখানে থাকছে।’
এর আগে প্রথম পর্বে দেখানো হয়েছিল কীভাবে কঠিন পথ পাড়ি দিয়ে জর্জিনা ওপরে ওঠে এসেছেন সেই গল্প। যেখানে রোনালদোর সঙ্গে তাঁর রসায়নও দেখানো হয়েছে দারুণভাবে। সেই পর্বে রোনালদো প্রেমিকা জর্জিনাকে বিয়ে করার ব্যাপারে ১০০০ ভাগ নিশ্চয়তা দিয়েছেন। এবার রোনালদো ভক্তরা অপেক্ষা থাকতে পারেন, তাঁর ম্যানইউতে আসার ভেতরে গল্প জানার জন্য।
আরও পড়ুন:

ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
৯ মিনিট আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
৪০ মিনিট আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১৩ ঘণ্টা আগে