
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে করা মামলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর নির্দেশেই জোবাইদার লিভ টু আপিল খারিজ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন রিজভী।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ রোববার মহিলা দলের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার প্রতিবাদে এই প্রতিবাদসভার আয়োজন করা হয়।
রিজভী বলেন, ‘জোবাইদা রহমানের করা আবেদন (লিভ টু আপিল) খারিজের পেছনে লাল টেলিফোনের প্রভাব রয়েছে।’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কড়া সমালোচনা করে রিজভী বলেন, ‘যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, কানাডায় বেগমপাড়া তৈরি করেছে, সেই শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস আপনাদের নেই। কারণ আপনি হচ্ছেন আওয়ামী লীগের ড্রাইভার, শেখ হাসিনার ড্রাইভার। শেখ হাসিনা যেভাবে বলে, আপনি সেইভাবে গাড়ি চালান। যদি বলে ডানে চালান, আপনি ডানে চালান, বামে চালাতে বললে বামে চালান।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সামাজিকভাবে হেয় করার জন্য জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলাটা হচ্ছে শেখ হাসিনার গভীর চক্রান্ত। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল সারা দেশে জ্বলে উঠবে।’
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, কেয়া প্রমুখ।

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব পালনের সময় কোনো ভুল বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে বিনম্র স্বরে সহযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
১৫ ঘণ্টা আগে
‘গতকাল দিবাগত রাতে কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এনসিপি তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
১৬ ঘণ্টা আগে
ভারত স্বার্থ ছাড়া বন্ধুত্বের আমন্ত্রণ জানালে বাংলাদেশ সাধুবাদ জানাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।’
১৮ ঘণ্টা আগে
গোপালগঞ্জসহ তিন জেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ছয় মাস মেয়াদি এই কমিটিগুলোর অনুমোদন দেন।
২ দিন আগে