
রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় আসামি ধরতে গিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারকেই শারীরিকভাবে নির্যাতন করেছে পুলিশ। এমনকি নির্যাতনের পর মামলা দিয়ে জেলেও পাঠানো হয়।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শারীরিক নির্যাতনের প্রমাণ পেয়েছে সংশ্লিষ্টরা। বিষয়টি আলোচনায় আসতেই যাত্রাবাড়ী থানার এক নারী কনস্টেবলসহ তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই ঘটনায় একজন আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
আজ শনিবার বিকেলে ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ্ ইফতেখার আহমেদ বরখাস্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত করে আগামী দুই কার্যদিবসের মধ্যে তাঁদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
সাময়িক বরখাস্তরা হলেন—যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার, কনস্টেবল শওকত এবং কনস্টেবল নবনীতা।
জানা যায়, সম্প্রতি যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় প্রতিবেশীর বিরুদ্ধে নানা অভিযোগ দিতে ৯৯৯-এ ফোন করে ভুক্তভোগী পরিবার। তবে আসামি ধরতে গিয়ে ঘটনা তদন্ত না করে উল্টো ভুক্তভোগীদের মারধর করেন পুলিশ কর্মীরা। বাড়িতে পানি ও গ্যাসলাইন বন্ধ করে দিতে সহযোগিতা করে ওই পুলিশ সদস্যরা। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের বরখাস্ত করা হয়েছে।
গত ৮ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকায় ঘটনাটি ঘটে।
প্রতিবেশী নুরুল ইসলাম আবুল খায়েরের বাসা থেকে বের হওয়ার রাস্তাটি দেয়াল তুলে রাস্তা বন্ধ করার চেষ্টা করছিলেন। বাধা দিলে আবুল খায়েরের ওপর হামলা চালানো হয়।
এ সময় ৯৯৯–এ ফোন করে পুলিশের সহায়তা চায় পরিবারটি। পরিবারটির অভিযোগ, ফোন পেয়ে পুলিশ সহায়তা না করে নুরুল ইসলামের পক্ষ নিয়ে আবুল খায়ের, বড় ছেলে ইউসুফ হোসেন ও মেয়ে হালিমা আক্তারের নামে হত্যাচেষ্টার মামলা করে। ওই মামলায় আসামি ধরতে এসে পুলিশ তাঁদের মারধর করে। পুলিশের উপস্থিতিতে নুরুল ইসলামের লোকজন তাঁদের মারধর করে।
ওই দিন আবুল খায়েরের বাসার পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় হামলাকারীরা। আজ শনিবার সকালে পানির সংযোগ দেওয়া হয়েছে। আর দেয়াল আংশিক ভেঙে চলাচলের ব্যবস্থা করে দিয়েছে পুলিশ।
আবুল খায়েরের বাসার সিসি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা গেছে, যাত্রাবাড়ী থানার কনস্টেবল নবনীতা বনসেন লাঠি দিয়ে এক নারীর হাতে একের পর এক বাড়ি দিচ্ছেন। ওই নারীর গলা টিপে ও চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে নির্যাতন করতে থাকেন তিনি। চুল ধরে হেঁচকা টান দেন। আর এসআই বিশ্বজিৎ সরকার ও কনস্টেবল শওকত মিলে ওই বাসার দুই পুরুষ সদস্যকে মারধর করে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে যান।

ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১৩ ঘণ্টা আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৯ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬