পাকিস্তানের ২৭টি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে অকার্যকর অবস্থায় পড়ে আছে বলে জানিয়েছেন দেশটির সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর শাহবাজ শরিফ এ তথ্য জানান। তিনি বলেন, ‘জ্বালানি স্বল্পতা অথবা কারিগরি ত্রুটির কারণে এসব বিদ্যুৎকেন্দ্র অকার্যকর হয়ে গেছে।’ পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকের সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ৭ হাজারেরও বেশি মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ২৭টি বিদ্যুৎকেন্দ্রের তালিকা উপস্থাপন করে বলেন, এসব বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে।
জ্বালানি মন্ত্রণালয় জানায়, ৩ হাজার ৫৩৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৯টি বড় বিদ্যুৎকেন্দ্র বর্তমানে জ্বালানি ঘাটতির কারণে বন্ধ রয়েছে। এর মধ্যে এলএনজি ঘাটতির কারণে বন্ধ রয়েছে চারটি বিদ্যুৎকেন্দ্র, ফার্নেস তেলের ঘাটতির কারণে বন্ধ রয়েছে দুটি, নিম্নমানের কয়লা সংগ্রহের জন্য একটি এবং গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। এ ছাড়া কারিগরি ত্রুটি ও মেরামত ও রক্ষণাবেক্ষণের অভাবে আরও ১৮টি প্ল্যান্ট দীর্ঘদিন ধরেই অকার্যকর হয়ে আছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি, যিনি অতীতে একসময় পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি বৈঠকে বলেন, ‘জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ও পেট্রোলিয়াম বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণেই এ সমস্যা তৈরি হয়েছে। শুরুতেই সমস্যাটির সমাধান করা উচিত ছিল। এখন একে অপরের প্রতি দোষারোপের খেলায় সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধানের দিকে মনযোগ দেওয়া উচিত।’
শহীদ খাকান আব্বাসিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন যেন তিনি বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি বিভাগকে সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে পরামর্শ দেন। কারণ শাহবাজ শরিফ জানেন, শহীদ খাকান আব্বাসি জ্বালানি খাতের একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি।
বৈঠকে আরও বলা হয়, পূর্ববর্তী সরকার প্রযুক্তিগত ত্রুটি দূর করার জন্য সময়মতো পদক্ষেপ নেয়নি। তারা বিদ্যুৎকেন্দ্র মেরামতের জন্য খুচরা যন্ত্রাংশের ব্যবস্থা করেনি। এমনকি যথাযথ রক্ষণাবেক্ষণ পদ্ধতিও অনুসরণ করা হয়নি।

হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী ও শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি। তাঁকে ইরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তাঁর পরিবারের পরিচালিত একটি ফাউন্ডেশন জানিয়েছে।
১ ঘণ্টা আগে
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২১ জন। গতকাল শুক্রবার হাব্বুশ শহরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এএফপির প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলি সেনাবাহিনী যে শহরটিতে সরে যাওয়ার নির্দেশ (ইভাকুয়েশন অর্ডার) দিয়েছিল, সেখানেও...
৩ ঘণ্টা আগে
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘লক্ষ্য করে’ হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে হামলার চেষ্টার প্রায় এক সপ্তাহ পার হয়ে গেলেও, সিক্রেট সার্ভিস অফিসারের ওপর গুলি চালানোর বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি। গত শনিবার (২৫ এপ্রিল) ওয়াশিংটন হিলটনে বন্দুক হামলার সময় ঠিক কার গুলিতে...
৫ ঘণ্টা আগে
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব সামরিক কমান্ডার রাতকো ম্লাদিচ বর্তমানে মৃত্যুশয্যায় রয়েছেন বলে দাবি করেছেন তাঁর আইনজীবীরা। ৮৪ বছর বয়সী এই যুদ্ধাপরাধীকে মানবিক কারণে নেদারল্যান্ডসের দ্য হেগের কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য জাতিসংঘ আদালতে আবেদন জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগে