তেঁতুলতলা মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর কলাবাগানবাসী। আজ শুক্রবার জুমার নামাজ শেষে পান্থপথ স্কয়ার হাসপাতাল সংলগ্ন মাঠের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয় শিশু-কিশোর ও অভিভাবকেরা এতে অংশ নেয়।
তেঁতুলতলা মাঠের জায়গাটি বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠী দখলের চেষ্টা করেছে। সম্প্রতি জায়গাটিতে থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না কলাবাগান এলাকার অধিকাংশ বাসিন্দা। তাই মাঠ রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা। ‘তেঁতুলতলা মাঠ আমাদের প্রাণের দাবি’ ব্যানারে তাঁরা পালন করছেন নানা কর্মসূচি।
আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না আজকের পত্রিকাকে বলেন, ‘তেঁতুলতলা মাঠটি বৃহত্তর কলাবাগান এলাকার একমাত্র মাঠ। এখানে সারা বছর শিশু-কিশোরেরা খেলাধুলা করে। এ ছাড়া মরদেহের গোসল, জানাজাসহ নানা সামাজিক কাজেও মাঠটি ব্যবহার করা হয়। এই মাঠ আমরা হারাতে চাই না।’
স্থানীয় সূত্র জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৭ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা মাঠটি মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় থেকে খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০২০ সালের দিকে এলাকাবাসীর সঙ্গে আলোচনা না করেই ওই মাঠে ‘কলাবাগান থানার জন্য নির্ধারিত স্থান’ লেখা সাইনবোর্ড ঝোলানো হয়। স্থানীয়দের প্রতিবাদের মুখে তখন সাইনবোর্ড খুলে ফেলা হলেও চলতি বছরের ৩১ জানুয়ারি কাঁটাতারের বেড়া দিয়ে মাঠ ঘিরে দেওয়া হয়। তখন থেকে রুটিন করে মাঠ পাহারা দিচ্ছেন কলাবাগান থানার কয়েকজন পুলিশ।
কলাবাগান থানা সূত্র বলছে, ভূমি মন্ত্রণালয় যাচাই-বাছাই করে আইন ও পদ্ধতিগতভাবে পুলিশ বিভাগের কাছে জমিটা হস্তান্তর করেছে। এই জায়গায় কলাবাগান থানা ভবন নির্মাণ করা হবে।

মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মাদক কারবারিদের তালিকা তৈরি, এলাকায় যৌথ টিম গঠন এবং ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়েছেন তিনি।
২৪ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গুদামে সরকারি চালের বস্তা নেওয়ার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করায় দুই যুবককে গুদামের ভেতরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে ওই গুদামটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
৩০ মিনিট আগে
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায়
৩২ মিনিট আগে
কিশোরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। শিক্ষার মানোন্নয়নে তিনি শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি নিশ্চিতসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন।
৩৫ মিনিট আগে