শেষ বল পর্যন্ত খেলার ঘোষণা দিয়েও প্রধানমন্ত্রিত্ব রক্ষা করতে পারলেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাঁর বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে হেরে গিয়েছেন তিনি।
শনিবার দিবাগত রাত ১টার দিকে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাঁর দলের এমপিদের অনুপস্থিতিতেই বিরোধীদের ১৭৪ ভোটে হেরে যান তিনি। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
শনিবার রাত ১২টার পর ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের বিপরীতে ভোটাভুটি শুরু। পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) এমপি আয়াজ সাদিক অধিবেশনের সভাপতিত্ব করেন। তবে অধিবেশন শুরুর আগেই ইমরান খানের দল তেহরিক ই ইনসাফের এমপিরা ওয়াক আউট করেন।
এর আগে, দলের প্রতি আনুগত্য বজায় রেখে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন আসাদ কায়সার ও কাসিম সুরি। শনিবার দিনভর নানা নাটকীয়তার পর গভীর রাতে পদত্যাগের ঘোষণা দেন তাঁরা।
পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন বেশ কয়েক দফা মুলতবি করা হয়।
এদিকে পাকিস্তানের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করে দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। হাইকোর্ট দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি পুনর্গঠন করে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট গ্রহণ করতে যে নির্দেশ দিয়েছে তা রিভিউ করতেই এই পিটিশন দায়ের করা হয়। এই পিটিশনের ফলাফল এখনো আসেনি। তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না কি ঘটতে যাচ্ছে দেশটিতে।
পাকিস্তান সম্পর্কিত পড়ুন:

মিয়ানমারের শান রাজ্যে রাশিয়ার প্রথম টাংস্টেন খনি প্রকল্পকে ঘিরে নতুন ভূরাজনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। চীন-সমর্থিত ইউডব্লিউএসএর প্রভাববলয়ে রুশ কোম্পানির প্রবেশকে চীন ও রাশিয়ার প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এবং মিয়ানমারের ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
৩৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যেই ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দলের কিছু কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তার ভিসা এখনো আটকে রয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
২ ঘণ্টা আগে
হামাস এখনই অস্ত্র সমর্পণ করবে না বলে জানিয়েছে। কায়রোতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বৈঠক, ১৫ দফা যুদ্ধবিরতি রোডম্যাপ, নিরস্ত্রীকরণ বিতর্ক, গাজা প্রশাসন হস্তান্তর ও চলমান মানবিক সংকট নিয়ে বিস্তারিত।
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে ড্রোন ভূপাতিতের পর ইরানের রাডার ও নজরদারি কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে তেহরান। একই সময়ে লেবাননেও নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে