দক্ষিণ আফ্রিকার ৪৫৩ রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকেরা। ডারবান টেস্টের প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় কোনো রান না করেই আউট হয়ে যান। তবে দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন তামিম ইকবাল আর তিনে নামা নাজমুল হোসেন শান্ত।
লম্বা সময় পর টেস্টে ফেরাটা দারুণভাবে রাঙানোর পথে এগোচ্ছিলেন তামিম। ছন্দও পেয়ে গেছেন ততক্ষণে। তবে বাঁধ সাধেন উইয়ান মুল্ডার। নিজের প্রথম ওভারে তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এ পেসার। ৫৭ বলে ৮ চারে তামিমের ৪৭ রানের ইনিংসটি পূর্ণতা পাওয়ার আগেই শেষ হয়ে যায়। তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি।
মুল্ডারের পরের ওভারে ৩৩ রানে তামিমের মতোই এলবিডব্লিউ হয়ে ফেরেন শান্ত। যদিও প্রথমে প্রোটিয়াদের এলবিডব্লির আবেদনে সাড়া দেননি আম্পায়ার আলাউদ্দিন পালেকার। রিভিউ নিয়ে সফল হয় স্বাগতিকেরা। পানি পানের বিরতির পর মুল্ডারের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন মুমিনুল হক। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১০০ রান করেছে বাংলাদেশ। উইকেটে আছেন মুশফিকুর রহিম আর লিটন দাস।
এর আগে দক্ষিণ আফ্রিকাকে ৪৫৩ রানে অলআউট করে বাংলাদেশ। সাকিব আল হাসানের পর প্রথম বাংলাদেশি বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকায় ৫ উইকেট নেন তাইজুল। সব মিলিয়ে ৫০ ওভারে ১৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার।

বাঁচার লড়াইটা জমিয়েছিল পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত সিরিজটা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ডই। বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকেরা। একই সঙ্গে ঘরের মাঠে প্রথমবার টেস্টে ধবলধোলাই করল পাকিস্তানকে।
৪ মিনিট আগে
বিশ্বকাপের পর নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে আন্তর্জাতিক সূচিতে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবে তারা। কিন্তু সেই ম্যাচগুলোর জন্য এখনো দল ঘোষণা করেননি প্রধান কোচ লিওনেল স্কালোনি।
২ ঘণ্টা আগে
ভারতের তরুণ ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীর উদাহরণ টেনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মান নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের কিংবদন্তি পেসারের আক্ষেপ, এক দশক পেরিয়ে গেলেও পিএসএল থেকে বলার মতো কোনো ব্যাটিং প্রতিভা উঠে আসেনি।
৪ ঘণ্টা আগে
তহবিলের অপব্যবহার ও আর্থিক অনিয়মের দায়ে দুই সাবেক ফুটবল ফেডারেশন সভাপতিকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাঁরা হলেন মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি বাসাম আদিল জালিল।
৫ ঘণ্টা আগে