২০২২ সালে প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ। দেশে ও বিদেশে পাঁচ শতাধিক সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি তিন শতাধিক সম্মাননা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার ৩০ বছরে নতুন চমক দিতে চায় প্রতিষ্ঠানটি। আগামী মাসেই প্রতিষ্ঠানের কর্ণধার স্বপন চৌধুরী ঘোষণা দিতে চান ঢাকার অদূরে একটি অ্যামিউজমেন্ট পার্ক গড়ে তোলার। যেখানে শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হবে বছরজুড়ে। এ ছাড়া বিশ্বখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং বাংলাদেশ দলের প্রীতি ফুটবল ম্যাচের তারিখ ঘোষণা করবেন তিনি। ইতিমধ্যেই ম্যানচেস্টার ক্লাবের একটি টিম সম্ভাবনা যাচাইয়ে বাংলাদেশ ঘুরে গেছে। এ ছাড়া বছরজুড়ে নানা সাংস্কৃতিক আয়োজনের ঘোষণা দেবেন স্বপন চৌধুরী।
স্বপন চৌধুরী বলেন, ‘ইভেন্ট ম্যানেজমেন্টকে আমি শিল্প হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছি। শুরু থেকেই বাণিজ্যিকভাবে ইভেন্ট করছে অন্তর শোবিজ। আমাদের এই সাফল্যের অন্যতম অংশীদার দেশের দর্শক ও শিল্পানুরাগী মানুষেরা। সবার ভালোবাসাতেই আমাদের ৩০ বছরের পথচলাটা সহজ হয়েছে।’
গত ৩১ মার্চ হাতিরঝিলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল অন্তর শোবিজ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রাশিয়ান টিমের ড্রোন শো। অন্তর শোবিজের বিভিন্ন আয়োজনে গেয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, বেবী নাজনীন, জেমস, আইয়ুব বাচ্চুসহ দেশের বেশির ভাগ শিল্পী ও ব্যান্ড। বিদেশি শিল্পীদের তালিকায় আছেন শাহরুখ খান, রানী মুখার্জি, আদনান সামি, কুমার শানু, শান, সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, বাপ্পি লাহিড়ীসহ অনেকেই।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে