দেশের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধ, জাতির পিতা, মুক্তিযুদ্ধকালীন সরকার ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে না জানা খুবই দুঃখজনক বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচি মুজিবুল হক চুন্নু। এর গলদটা বের করে অষ্টম, নবম ও দশম শ্রেণীতে বাধ্যতামূলকভাবে মুক্তিযুদ্ধের ওপর পাঠ্যসূচি রাখার অনুরোধ করেন তিনি।
আজ সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মুজিবুল হক চুন্নু। বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের (বিলিয়া) গবেষণায় দেখা গেছে, জাতীয় চার নেতার নাম জানে না শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধে কতজন শহীদ ও দেশের প্রথম প্রধানমন্ত্রী সম্পর্কে তারা জানে না। এমনকি মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ সরকারের মাধ্যমে পরিচালিত হয়েছে বলেও ধারণা তাদের গবেষণা উদ্ধৃতি দিয়ে চুন্নু বলেন, স্কুলের শিক্ষার্থীরা জাতীয় চার নেতার নাম জানে না, কোনো শিক্ষার্থী একজন শহীদ মুক্তিযোদ্ধারও নাম বলতে পারেনি, তারা স্মৃতিসৌধ ও শহীদ মিনারের মধ্যে পার্থক্য বোঝে না, ৩ নভেম্বর নিয়ে শতভাগ শিক্ষার্থীর ধারণা ভুল, দেশের প্রথম প্রধানমন্ত্রীকে তারা তা জানে না, স্বাধীনতাবিরোধীদের সম্পর্কে কিছুই বলতে পারে না।
জরিপের ফল সবাইকে আতঙ্কিত করেছে দাবি করে চুন্নু বলেন, আমরা জাতির পিতা জন্মশতবার্ষিকী পালন করেছি। দেশ স্বাধীন করেছি। এত কিছু করলাম, আমাদের ভবিষ্যত প্রজন্ম এই সম্পর্কে না জানে, কেন জানবে না, আমাদের গলদটা কোথায়? আমাদের ভুলটা কোথায়? শিক্ষা ব্যবস্থায় এই প্রজন্মের যারা তাদের কি আমরা জাতির পিতা, জাতীয় চার নেতা ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে শিক্ষা দিতে পারি নাই?
সমস্ত স্কুল আমার মনে হয় বিশেষ করে ইংলিশ মিডিয়ামে মুক্তিযুদ্ধ, জাতির পিতা ও মুক্তিযোদ্ধোদের সম্পর্কে কোন আলোচনা ও শিক্ষা দেওয়া হয় না বলে দাবি করেন জাপার মহাসচিব।
মুজিবুল হক চুন্নু প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেন যেন শিক্ষামন্ত্রণালয়কে নির্দেশনা দেন যে সব স্কুলে অষ্টম, নবম ও দশম শ্রেণিতে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস বাধ্যতামূলক করা হয়। বলেন, ‘এটা তাদের শিখাতে হবে। যদি না শেখায়, তাহলে মুক্তিযুদ্ধের আদর্শ আমাদের ভবিষ্যত প্রজন্ম জানবেও না। তারা বুঝেবেও না কিভাবে আমরা দেশটা স্বাধীন করেছিলাম।’

এই বাজেট জনগণকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে। কিন্তু সেই স্বপ্ন কতটা বাস্তবে রূপ নেবে; তা নির্ভর করবে সরকারের দক্ষতা, স্বচ্ছতা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতার ওপর।
৪০ মিনিট আগে
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই বাজেট জনকল্যাণমুখী বা রূপান্তরমুখী না হয়ে ইশতেহারনির্ভর ও অবাস্তব প্রতিশ্রুতিনির্ভর হয়েছে বলে অভিযোগ দলটির...
১৮ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘এখন একটা নির্বাচিত সরকার রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন রয়েছে। তারা এখন দায়িত্ব নিয়েছে। এটা আইনশৃঙ্খলা বাহিনীর কন্ট্রোলের বিষয়। আমরা মাঠে নামলে সেটাকে বলবে “মব”। আমরা মাঠে গিয়ে মব করতে পারব না।’
১৯ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘রাজনৈতিক সংস্কারের পরবর্তীতে যে অর্থনৈতিক সংস্কারের প্রয়োজন ছিল, সেটা কিন্তু এই বাজেটে সম্ভব হবে না। বাজেটে কিছু সৃজনশীল জায়গা তারা দেখিয়েছে, কিছু পণ্যের কর কমিয়েছে, শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দ বৃদ্ধি করেছে...
২১ ঘণ্টা আগে