অ্যাফাসিয়ায় আক্রান্ত হওয়ায় ফ্রাঞ্চাইজি মুভি ‘ডাই হার্ড’ তারকা ব্রুস উইলিস অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। সিনেমায় বাজে অভিনয়ের জন্য এবারের রেজ্জি অ্যাওয়ার্ড পেয়েছিলেন ব্রুস উইলিস। তবে অসুস্থতার কারণে উইলিসের সেই স্বীকৃতি বাতিল হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রেজ্জি অ্যাওয়ার্ডের পুরো নাম ‘গোল্ডেন র্যাসপবেরি অ্যাওয়ার্ড’। অস্কারে যেমন থাকে স্বর্ণে মোড়া মূল্যবান মূর্তি, রেজ্জিতে থাকে ঠিক এর বিপরীত। স্প্রে প্রিন্ট করা মাত্র ৪ ডলার মূল্যের একটি স্টিলের স্মারক বিজয়ীদের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। হলিউড সিনেমায় সবচেয়ে নিকৃষ্ট কাজের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।
গত বুধবার ব্রুস উইলিসের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, অ্যাফাসিয়ায় আক্রান্ত হওয়ায় শব্দ উচ্চারণে এবং কথা বলতে অসুবিধা হচ্ছে ব্রুস উইলিসের। পাশাপাশি বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতা দেখা দেওয়ায় অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।
রেজ্জি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ বলছে, এই পুরস্কার তাদের জন্য উপযুক্ত নয় যাদের শারীরিক অবস্থা তাদের পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারে। কসমিক সিন ছবিতে বাজে অভিনয়ের জন্য এবারের রেজ্জি অ্যাওয়ার্ড পান ব্রুস উইলিস।
গত ২৬ মার্চ রেজ্জি অ্যাওয়ার্ড–২০২১ জয়ীদের নাম ঘোষিত হয়। এর কয়েক দিন পরই ব্রুস উইলিসের পক্ষ থেকে তাঁর অসুস্থতার কথা জানানো হয়।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৭ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৮ ঘণ্টা আগে