ডাইনোসরের সম্পূর্ণ নতুন দুটি প্রজাতির নমুনা পাওয়া গেছে চীনে। আয়তনের দিক থেকে সেই প্রজাতির ডাইনোসরগুলো ছিল প্রায় নীল তিমির সমান। বিজ্ঞানীদের ধারণা, ১২ থেকে ১৩ কোটি বছর আগে ডাইনোসরের এই প্রজাতিগুলো পৃথিবীতে বিচরণ করত।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াং থেকেই ডাইনোসরের জীবাশ্মগুলো পাওয়া গেছে। সম্প্রতি ‘সায়েন্টিফিক রিপোর্টস’ জার্নালে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন গবেষকেরা। নমুনাগুলো পরীক্ষা করে চীনা একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীরা দেখতে পান, এগুলো ডাইনোসরের সম্পূর্ণ নতুন দুটি প্রজাতি। ইতিপূর্বে এই প্রজাতির ডাইনোসরের নমুনা পৃথিবীর আর কোথাও পাওয়া যায়নি। পরে দুটি প্রজাতির মধ্যে একটির নামকরণ করা হয়, সিলুটাইটান সিনেসিস বা সিলু। যার অর্থ হলো সিল্ক রোড। অন্যটির দেওয়া হয়, হামিটাইটান জিনজিয়াংগেনসিস। অর্থাৎ যেখানে নমুনাটি পাওয়া গিয়েছিল সেই এলাকার নামের সঙ্গে মিলিয়ে এর নামকরণ করা হয়।
বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, সিলু প্রজাতির ডাইনোসরগুলোর একেকটি ২০ মিটারেরও বেশি লম্বা হতো এবং হামিটাইটান প্রজাতির ডাইনোসরগুলো হতো ১৭ মিটারের কাছাকাছি। সমুদ্রে যেসব নীল তিমি বসবাস করে সেগুলোর একেকটি ২৩ থেকে ৩০ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে।
গবেষণায় বেরিয়ে এসেছে আবিষ্কার হওয়া প্রজাতিগুলো ডাইনোসরের সওরোপড গোত্রের ছিল। এ ধরনের ডাইনোসরের ঘাড় অনেক দীর্ঘ হয়। আর এরা সাধারণত উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করত।
গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, এশিয়ার মধ্যে এ ধরনের মেরুদণ্ডী ডাইনোসরের অস্তিত্ব খুঁজে পাওয়া সম্পূর্ণ নতুন ঘটনা। এর আগে গত এপ্রিলে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিংয়ে উড়তে পারত এমন ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছিল। এ ছাড়া গত বছর ডাইনোসর বিশেষজ্ঞরা চীন থেকেই আরও একটি ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন। ধারণা করা হয়, সেই ডাইনোসরটি সাড়ে ১২ কোটি বছর আগে পৃথিবীতে বেঁচে ছিল।

ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ আরও সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক দিনের মধ্যে পাইপলাইনটি চালু করা না গেলে সৌদি আরবের রপ্তানির জন্য মজুত তেল ফুরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির তেল ক্রেতা ও ব্যবসায়ীরা।
১১ মিনিট আগে
উগান্ডার তোওরো রাজ্যের রাজা ওয়ো নিম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকার নিয়ে তীব্র বিরোধ দেখা দিয়েছে। মাত্র ৩৪ বছর বয়সে মারা যাওয়া এই রাজার সমাধির আনুষ্ঠানিকতার মধ্যেই সামনে এসেছে এক ‘রহস্যময় পুত্রের’ দাবি।
১ ঘণ্টা আগে
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলা মার্কেটখ্যাত কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী...
২ ঘণ্টা আগে
২০২০ সালে গালওয়ান উপত্যকায় সীমান্ত সংঘর্ষের প্রায় সাত বছর পর এটি সি চিন পিংয়ের প্রথম ভারত সফর। বৈঠকে দুই নেতা বাণিজ্য বৃদ্ধি, সরাসরি বিমান যোগাযোগ পুনঃস্থাপন ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের অঙ্গীকার করেন। তবে এই আলোচনার আবহেই অরুণাচল প্রদেশে চীনা সেনাবাহিনীর ভূখণ্ড দখল ও অবকাঠামো নির্মাণের
৩ ঘণ্টা আগে