কথা ছিল, সন্ধ্যা ৭টায় মঞ্চে উঠবেন এ আর রাহমান। কিন্তু বৃষ্টিবিঘ্নিত কনসার্টে তাঁর মঞ্চে উঠতে কেটে যায় আড়াই ঘণ্টা। অবশেষে রাত ৯ টা ৪২ মিনিটে মঞ্চে আসেন এ আর রাহমান। শুরু হয় উপস্থিত দর্শকের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। সুরের মুর্ছনায় পুরো শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম হয় মুখরিত। বিখ্যাত গান ‘জয় হো’ দিয়ে পরিবেশনা শুরু করেন এ আর রাহমান।
এরপর উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘লাভ ইউ বাংলাদেশ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি, আপনাদেরকে নিয়ে দারুণ একটি শো হবে।’
এরপর এ আর রাহমান শোনান ‘মুক্কালা মোকাবেলা’ ও ‘রং দে বাসন্তী’। এরপর মঞ্চে আসেন হরিহরণ। তিনি গেয়ে শোনান ‘চান্দা রে’। পরিবেশনা এখনও চলছে। এ কনসার্টে এ আর রাহমানের সঙ্গে ভারত থেকে এসেছেন দুই শর বেশি সহশিল্পী।
এর আগে ব্যান্ড মাইলসের পরিবেশনা দিয়ে শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট। এরপর গান শোনান মমতাজ। সবশেষে মঞ্চে উঠল এ আর রাহমানের দল।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে