বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর সম্প্রতি বিয়ে করেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি রমন। অনুষ্ঠানে শুধু আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন। প্রথমে অস্ট্রেলিয়ান রীতি মেনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। পরে ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ভিনির রীতি মেনে ধুতি-শেরওয়ানি পরে আনুষ্ঠানিকতা সারেন।
সব ঠিক থাকলে আগামীকাল রাতে ভারতের ‘জামাই’ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবারের আইপিএল খেলতে নামবেন ম্যাক্সওয়েল। তবে চেন্নাইয়ে বিয়ের দিনে অন্য রকম অভিজ্ঞতা হয়েছে অজি অলরাউন্ডারের। গায়েহলুদ থেকে শুরু করে মালাবদল, মেহেদি পার্টি থেকে সানাইয়ের সুর—সবই ছিল আলোচিত বিয়েতে। তবে জুতা গায়েব হওয়ায় ঘাবড়ে যান ম্যাক্সওয়েল।
আসলে উপমহাদেশের অনেক বিয়েতে বরের জুতা লুকিয়ে রেখে টাকা দাবি করে থাকেন শ্যালক-শ্যালিকারা। ম্যাক্সওয়েলের ক্ষেত্রেও ঘটেছে সেটি। কঠোর নিরাপত্তার মাঝেও তাঁর জুতা লুকিয়ে রাখেন কেউ।
বেচারা ম্যাক্সি জুতা চুরি হয়ে গেছে ভেবে সোজা চলে যান থানায়। অভিযোগও দায়ের করেন। পরে মজার এই রীতির কথা জানতে পেরে অভিযোগ প্রত্যাহার করেন তিনি।

খ্যাতির বিড়ম্বনা বলতে যা বোঝায়, তা-ই হলো হাইনরিখ ক্লাসেনের সঙ্গে। নাছোড়বান্দা এক ভক্ত তাঁর ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু কিছুতেই রাজি হলেন না দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার। এক পর্যায়ে মেজাজ হারিয়ে বসেন তিনি।
৯ ঘণ্টা আগে
এক সপ্তাহের মধ্যেই টুর্নামেন্টের নিয়ম বদলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৭ এপ্রিল বিসিবি জানিয়েছিল, রেলিগেশন লিগ থাকছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। আজ বিসিবি বলছে ভিন্ন কথা।
১০ ঘণ্টা আগে
কোয়ালিফায়ার খেলার সুবিধা তো এটাই। জিতলে সরাসরি ফাইনালের টিকিট। হারলেও আরেকটা সুযোগ থাকবে। নাহিদ রানার দল পেশোয়ার জালমি জিতেই সরাসরি ফাইনালে উঠেছে। শিরোপাজয়ী ফাইনালে থাকছেন বিশ্বকাপজয়ী এক অধিনায়ক।
১০ ঘণ্টা আগে
রজত পাতিদার আউট কি নট আউট—এই আলোচনা চলছে গত ২৪ ঘণ্টা ধরে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের ফলও হয়ে গেছে। কিন্তু পাতিদারের আউট নিয়ে বিতর্ক থামছেই না। অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞের দৃষ্টিতেই বেঙ্গালুরু অধিনায়ক নট আউট।
১১ ঘণ্টা আগে