
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজারামপুর গ্রামে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে বসুরহাট-দাগনভূঞা সড়কের ওপর এ ঘটনা ঘটে।
তবে এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী আশপাশের লোকজন একটি শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, ‘মন্ত্রীর বাড়ির সামনে বসুরহাট-দাগনভূঞা সড়কে একটি ফটকাবাজি অথবা ককটেল বিস্ফোরিত হয়। তবে কারা ওই ককটেল ছুড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ও তিন চাকার যান চলাচল বন্ধে অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সুজয় সাহা নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সুজয় সাহা (২৫) উপজেলার বিনোদপুর কাঁচাবাজার এলাকার দুধু কুমারের ছেলে। তিনি প্রাণ কোম্পানির সরবরাহকারী হিসেবে কর্মরত ছিলেন।
৯ মিনিট আগে
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য (এমপি) মো. আব্দুল আজিজকে শিক্ষকদের চাঁদার টাকায় সংবর্ধনা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার দিনব্যাপী গুরুদাসপুর উপজেলা চত্বরে মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ সংবর্ধনা ও ‘শিক্ষার মান উন্নয়নে সভা’ অনুষ্ঠিত হয়।
৯ মিনিট আগে
সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামে বসতভিটার সীমানা নিয়ে নিহত আদা চন্দ্র দাসের সঙ্গে তাঁর বড় ভাই নিপেন চন্দ্র দাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৩ জুলাই নিপেন চন্দ্র দাস বিরোধপূর্ণ জায়গায় টয়লেট নির্মাণ শুরু করলে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
১৬ মিনিট আগে