অস্কারের মঞ্চে সঞ্চালককে চড় মারলেন সেরা অভিনেতার পুরস্কার পাওয়া উইল স্মিথ। ৯৪তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে আজ এমন ঘটনা ঘটে। পুরস্কারের মঞ্চে সঞ্চালকের সঙ্গে অভিনেতাদের ঝামেলা খুব একটা দেখা যায় না। স্ত্রীকে নিয়ে চটুল রসিকতার কারণে সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে চড় মেরেছেন স্মিথ।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সঞ্চালক ক্রিস নানা ধরনের রসিকতা করছিলেন। তার মধ্যেই উইল স্মিথের স্ত্রী জা়ডা পিঙ্কেটকে নিয়েও রসিকতা করেন এই সঞ্চালক। ক্রিস বলেন, ‘জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি আমি।’ এতে বেজায় চটে যান স্মিথ। নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে সোজা উঠে যান মঞ্চে। তার পরেই চড় মারেন ক্রিসকে!
রাগ কমেনি তার পরেও। নিজের আসনে ফিরে ফের চিৎকার করে ওঠেন স্মিথ। বলেন, ‘তোমার (নোংরা) কথা থেকে আমার স্ত্রীকে দূরে রাখো। ২০১৬-তেও সঞ্চালনার সময়ে পিঙ্কেটকে নিয়ে রসিকতা করেছিলেন ক্রিস। এ বারও বোঝাতে যান, রসিকতাই করছিলেন তিনি। তার পরেও চিৎকার করে তাঁকে একই কথাই বলেন স্মিথ।
অনুষ্ঠানে এমন অভূতপূর্ব বিঘ্নের পরে ‘কিং রিচার্ড’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে সম্মানিত হয়েছেন স্মিথ। সে ঘোষণাও করেছেন সঞ্চালকই। পরে অবশ্য মেজাজ হারিয়ে এই ঘটনার জন্য ক্রিসের কাছে ক্ষমাও চান স্মিথ।
১৯৯৭ সালের সিনেমা ‘জি আই জেন’-এ নায়িকার চরিত্রে অভিনেত্রীর মাথায় চুল কম থাকা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। স্মিথের স্ত্রী জাডার মাথাতেও চুল কম থাকায় সম্ভবত রসিকতা করে তাঁকে ‘জি আই জেন ২’-এর নায়িকা হিসেবে বোঝাতে চেয়েছেন ক্রিস।
বাস্তবে অ্যালোপেশিয়া নামে একটি রোগে আক্রান্ত উইল স্মিথের ঘরনি। এই রোগের শিকার হলে মাথার চুল পড়ে যায়। স্ত্রীর অসুস্থতা নিয়ে রসিকতা করাতেই মেজাজ হারান উইল স্মিথ।
বিনোদন সম্পর্কিত পড়ুন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল বৃহস্পতিবার। উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিয়েছেন শোবিজের তারকারা। সকাল থেকে নিজ নিজ ভোটকেন্দ্রে দেখা গেছে তাঁদের। অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। কেউ কেউ আবার ভোট শেষে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিক্রিয়া।
৯ ঘণ্টা আগে
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতিবছর সিনেমা মুক্তি দিতে নির্মাতাদের আলাদা আগ্রহ লক্ষ করা যায়। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সালমান জসিম পরিচালিত সিনেমা ‘বরিশাইল্ল্যা পরী’। এ ছাড়া আজ ১৩ ফেব্রুয়ারি সারা বিশ্বের সঙ্গে একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
মারা গেছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। আজ দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তাঁর। তিনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
১ দিন আগে